রাজশাহী ব্যুরো

রাজশাহী-৫ (দুর্গাপুর-পুঠিয়া) আসনের দুর্গাপুর উপজেলায় বিএনপি প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল ও স্বতন্ত্র (ফুটবল) প্রার্থী রেজাউল করিমের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টা ৫০ মিনিটের দিকে দুর্গাপুর উপজেলার নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম ভোটকেন্দ্রের সামনে এলে বিএনপি প্রার্থী অধ্যাপক নজরুল ইসলামের সমর্থকদের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়ে তা সংঘর্ষে রূপ নেয়। তবে এ ঘটনায় কেউ গুরুতর আহত হননি বলে জানা গেছে।
খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে কেন্দ্রের পরিবেশ শান্ত রয়েছে এবং ভোটগ্রহণ কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
সংঘর্ষের বিষয়ে জানতে চাইলে স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম অভিযোগ করে বলেন, বিএনপি সমর্থিত প্রার্থীর সমর্থকরা ভোটারদের কেন্দ্রে প্রবেশে বাধা দিচ্ছিলেন। আমাদের কর্মীরা প্রতিবাদ করলে তাদের ওপর হামলা চালানো হয় এবং অন্তত দুজন আহত হন।
তবে বিএনপি প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল এ অভিযোগ অস্বীকার করে বলেন, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।
এ বিষয়ে যোগাযোগ করা হলে নওপাড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা সানোয়ার হোসেন জানান, ঘটনাটি ভোটকেন্দ্রের বাইরে ঘটেছে। ফলে ভোটগ্রহণ প্রক্রিয়ায় কোনো বিঘ্ন ঘটেনি। তবে ঘটনার পর অল্প সময়ের জন্য ভোটার উপস্থিতি কিছুটা কমে যায়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত সাড়ে ৯ টার দিকে ভূট্টুকে রাস্তায় পেয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বুত্তরা। এরপর হত্যাকারী পালিয়ে গেছে। পরে স্থানীয়রা চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়দের ধারণা মাদকের বেচা-বিক্রির শত্রুতার জেরে এই হত্যাকা
১৪ ঘণ্টা আগে
শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের নালিতাবাড়ীতে নির্বাচনি ফলাফল নিয়ে আমীর হোসেন নামের জামায়াতে ইসলামীর এক সমর্থকের সঙ্গে বাজিতে জেতা মহিষটি শেষ পর্যন্ত তাকে ফিরিয়ে দিয়েছেন বিএনপি সমর্থক আব্দুল মান্নান। মানবিক বিবেচনায় তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।
১ দিন আগে
শিশু ধর্ষণের এক মামলা প্রত্যাহার না করার কারণে দায়ের কোপে ওই শিশুটির মায়ের কান কেটে নিয়েছেন আসামি পক্ষের এক নারী। আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ বলছে, এ ঘটনাতেও একটি মামলা হবে।
১ দিন আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোস্তফা মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তার ডান পায়ে গুলি লাগে এবং তিনি ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘো
১ দিন আগে