খাগড়াছড়িতে সড়ক অবরোধ প্রত্যাহার

খাগড়াছড়ি প্রতিনিধি
সড়ক অবরোধ প্রত্যাহার করে নেওয়ায় খাগড়াছড়িতে স্বাভাবিক হয়েছে জনজীবন। ছবি: রাজনীতি ডটকম

সাধারণ মানুষের ভোগান্তি বিবেচনায় নিয়ে প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে খাগড়াছড়িতে স্থগিত ঘোষণা করা অবরোধ পুরোপুরি প্রত্যাহার করেছে জুম্ম ছাত্র জনতা। গত মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ১১টা থেকে আগামীকাল রোববার (৫ অক্টোবর) পর্যন্ত এই অবরোধ স্থগিত করা হয়েছিল।

শনিবার (৪ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয় জুম্ম ছাত্র জনতা।

গত ২৩ সেপ্টেম্বর এক মারমা স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে অনির্দিষ্টকালের জন্য অবরোধ কর্মসূচি ঘোষণা করেছিল জুম্ম ছাত্র জনতা। অবরোধের মধ্যে সহিংসতা এড়াতে প্রশাসন ১৪৪ ধারা করে। অবরোধ ও ১৪৪ ধারার মধ্যেই ২৭ ও ২৮ সেপ্টেম্বর খাগড়াছড়ি সদর ও গুইমারায় সংঘর্ষ, অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনা ঘটে।

এসব ঘটনায় তিনজন পাহাড়ি নিহত হন, আহত হন সেনা কর্মকর্তা ও সেনা সদস্যসহ অন্তত ২৫ জন। গুইমারার রামসু বাজার ও আশপাশে দোকানপাট ও ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়। জেলা সদরের মহাজনপাড়া, নারিকেল বাগান ও স্বনির্ভর বাজারে বহু ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও লুটপাট করা হয়।

সহিংস পরিস্থিতিতে জুম্ম ছাত্র জনতার সড়ক অবরোধের পাশাপাশি প্রশাসসের ১৪৪ ধারাও জারি ছিল। পরে প্রশাসনের সঙ্গে দফায় দফায় আলোচনার পর জুম্ম ছাত্র জনতা মঙ্গলবার রাত থেকে রোববার পর্যন্ত অবরোধ স্থগিতের ঘোষণা দেয়। তারা জানায়, এর মধ্যে দাবি-দাওয়া পূরণ না হলে সোমবার থেকে ফের সড়ক অবরোধ পালন করবে তারা। এর আগেই তাদের কর্মসূচি পুরোপুরি প্রত্যাহার করে নেওয়া হলো।

এদিকে অবরোধ সম্পূর্ণ প্রত্যাহার করায় যেকোনো ১৪৪ ধারাও তুলে নিতে পারে প্রশাসন। খাগড়াছড়ির জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর চাহিদার ভিত্তিতে শিগগিরই ১৪৪ ধারা তুলে নেওয়ার ঘোষণা দেওয়া হবে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

রামেক হাসপাতালে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। ছয় মাস বয়সী ওই শিশুটি বুধবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায়। এ নিয়ে হাসপাতালটিতে হামের উপসর্গে মোট পাঁচ শিশুর মৃত্যু হলো।

১ দিন আগে

সিলেটে জ্বালানি ধর্মঘট প্রত্যাহার, তবু স্বাভাবিক হয়নি সরবরাহ

ধর্মঘট স্থগিতের ঘোষণা এলেও জ্বালানি সরবরাহ স্বাভাবিক হয়নি। পরিস্থিতি স্বাভাবিক করতে বৃহস্পতিবার বিভাগীয় কমিশনারের কার্যালয়ে প্রশাসন ও পাম্প মালিকদের বৈঠক হওয়ার কথা রয়েছে। সিলেটে জ্বালানি সরবরাহ কবে পুরোপুরি স্বাভাবিক হবে, তা এই বৈঠকের সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে।

১ দিন আগে

সিলেটে জ্বালানি ধর্মঘট, সব পাম্প ও সিএনজি স্টেশন বন্ধ

পাম্প মালিকদের সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ব্যারিস্টার রিয়াশাদ আজিম হক আদনান বলেন, ‘আমাদের একজন মালিকের চারটি পাম্প রয়েছে। তিনি গতকাল এক গাড়ি জ্বালানি তেল পান। তিনি ওই তেল চারটি পাম্পের মাধ্যমে বিক্রি করেন। কিন্তু, প্রশাসনের পক্ষ থেকে তাকে রাতে আটক করা হয়েছে বলে খবর পাই। তাকে আটকের খবর পেয়ে পাম্প মালি

১ দিন আগে

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রীসহ নিহত ২

বুধবার রাত আটটার দিকে কাহালু উপজেলার বগুড়া-নওগাঁ মহাসড়কের মুরইল বাসস্ট্যান্ড এলাকায় একটি দুর্ঘটনায় সুমন আলী নামের এক যুবক নিহত হন। এ ঘটনায় মোস্তফা ও সালাম নামে দুইজন আহত হন। তারা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

২ দিন আগে