সিলেট ব্যুরো

দীর্ঘ দুই দশকের প্রতীক্ষা শেষে তারেক রহমানের আগমনে উৎসবের জনপদে পরিণত হয়েছে আধ্যাত্মিক নগরী সিলেট। আলিয়া মাদ্রাসা মাঠের জনসভায় যোগ দিতে ভোর থেকেই ব্যানার-ফেস্টুন আর মিছিলের স্রোতে মিশেছে সাধারণ মানুষ ও নেতাকর্মীদের বাঁধভাঙা উচ্ছ্বাস।
আজ বৃহস্পতিবার সকালে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভার মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করছে বিএনপি।
বিএনপির নির্বাচনি জনসভা উপলক্ষ্যে মিছিলের নগরীতে পরিণত হয়েছে সিলেট। গতকাল বুধবার বিকেল থেকে আজ বৃহস্পতিবার এই প্রতিবেদন লেখা পর্যন্ত নেতাকর্মীদের মিছিল নিয়ে আসতে দেখা গেছে। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠছে সিলেট সরকারি আলীয়া মাদ্রাসা মাঠ। মাঠ এরই মধ্যে কানায় কানায় পূর্ণ হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে তারেক রহমান সিলেটের বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর সঙ্গে মতবিনিময় করেন। পরে সেখান থেকে তিনি আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেওয়ার জন্য বের হন।
আজ বৃহস্পতিবার সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় ভাষণ দিয়ে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবে বিএনপি। এ লক্ষ্যে গতকাল বুধবার রাতে সিলেটে পৌঁছান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাতে তিনি সিলেটের হজরত শাহজালাল (রহ.) ও শাহপরানের (রহ.) মাজার জিয়ারত করেন। পরে তিনি তাঁর শ্বশুরালয় দক্ষিণ সুরমা উপজেলার সিলামে গিয়ে নৈশভোজে অংশ নেন।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম বলেন, আজ বেলা ১১টা ১২ মিনিটে মহাখালীতে আগুন লাগার খবর পান তারা। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট পাঠানো হয়েছে। ইউনিটগুলো আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
১ দিন আগে
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন, সোমবার সন্ধ্যায় চুরির চেষ্টার অভিযোগে এক কিশোরীকে আটকে রেখে পুলিশে খবর দেওয়া হয়েছিল। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার কথা বলে ব্যবসায়ীরা কিশোরীকে নিজেদের জিম্মায় রাখেন। পরে রাতে আবার ফোন দেওয়া হলে পুলিশ ওই কিশোরীকে হেফাজতে নেয়। মঙ্গলব
২ দিন আগে
বুধবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরায় পিবিআইয়ের ঢাকা জেলা কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিয়ের আগে থেকেই নাজমার সঙ্গে হৃদয়ের প্রেমের সম্পর্ক ও শারীরিক সম্পর্ক ছিল। এ বিষয়টি নাজমার স্বামী আলমগীর জানতে পারলে হৃদয়ের সঙ্গে তার বিরোধ শুরু হয়। সেই বিরোধের পরিণতিতেই নাজমা ও আল
২ দিন আগে
বজ্রপাত থেকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সিরাজগঞ্জের বাসায় আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
২ দিন আগে