প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীর উত্তরায় ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। তাঁর নাম সোহান হোসেন সোহাগ (২৭)। ছিনতাইকারীরা ছুরিকাঘাত করে তাঁর মুঠোফোন ছিনিয়ে নিয়ে গেছে বলে জানিয়েছে পরিবার। আজ রোববার ভোরে ঘটনাটি ঘটে।
সোহানের বাড়ি পাবনা সদর উপজেলার নাজিরপুর গ্রামে। তাঁর বাবার নাম মো. কোবাদ আলী। দুই ভাইয়ের মধ্যে তিনি ছিলেন বড়। সোহান ঈশ্বরদী পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে মিস্ত্রি হিসেবে কাজ করতেন।
নিহত ব্যক্তির ছোট ভাই শাওন হোসেন বলেন, তাঁর ভাই গতকাল শনিবার রাতে গ্রামের বাড়ি পাবনা থেকে ঢাকায় এসেছিলেন। ভোরে তিনি গাড়ি থেকে নামার পর উত্তরা এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত হন। ছিনতাইকারীরা তাঁর ব্যবহৃত মুঠোফোনটি ছিনিয়ে নিয়ে তাঁকে রাস্তায় ফেলে যান।
পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে এলাকার হাসপাতাল নিয়ে যান। সেখান থেকে পরদিন সকাল পৌনে ছয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, মৃতদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

কক্সবাজার জেলা কারাগারের জেলারের দায়িত্বে থাকা দেলোয়ার জাহান বলেন, গতকাল (বৃহস্পতিবার) বিকেল ৪টার পর সোনা মিয়ার জামিননামা কারাগারে পৌঁছালে বিষয়টি আইজি প্রিজনসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে অবহিত করা হয়। প্রয়োজনীয় যাচাই-বাছাই ও আনুষ্ঠানিকতা শেষে আজ সোনা মিয়াকে মুক্তি দেওয়া হয়েছে।
৫ ঘণ্টা আগে
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, জুমার নামাজের আগে বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে নেমেছিল ফাহিমা, লামিয়া ও সুলতানা। একপর্যায়ে তারা বাগানের ভেতরের গভীর ওই পুকুরের পানিতে ডুবে যায়। খবর পেয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তিন শিশুকে মৃত ঘোষণা করেন।
৬ ঘণ্টা আগে
নিহত শ্রমিকদের মধ্যে চারজনের নাম-পরিচয় জানতে পেরেছে আইনশৃঙ্খলা বাহিনী। তারা হলেন— সানি জলদাস (২২), পলাশ জলদাস (২৭), মনসুর আলী (৪০) ও নাসির উদ্দিন (৩৮)। চারজনই ভাটিয়ারী এলাকায় বসবাস করতেন। এর মধ্যে মনসুর ও নাসির সম্পর্কে আপন ভাই।
৭ ঘণ্টা আগে
সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার আল মামুন গণমাধ্যমকে জানান, ফেরদৌস স্টিল শিপইয়ার্ডে তিন শ্রমিক নিহত হয়েছেন। খবর পেয়ে তারা শিপইয়ার্ডের ভেতরে কাজ করছেন, সেখানে উদ্ধারকাজ চলছে। উদ্ধার অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।
১০ ঘণ্টা আগে