নরসিংদী প্রতিনিধি

নরসিংদী জেলা কারাগারে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের সময় দায়িত্বে নিয়োজিত ৬৬ জন কারারক্ষী এবং অন্যান্য পদের ১০ জনসহ মোট ৭৭ জনকে বরখাস্ত করা হয়েছে। এর আগে দায়িত্বে অবহেলার দায়ে জেল সুপার আবুল কালাম আজাদ এবং জেলার কামরুল ইসলামকেও বরখাস্ত করা হয়। পাশাপাশি সকলের বিরুদ্ধে বিভাগীয় মামলাও দায়ের করা হয়েছে।
সোমবার (২৯ জুলাই) স্বাক্ষরিত এক নির্দেশনার প্রেক্ষিতে তাদের বরখাস্ত করার ঘোষণা দেয় কারা কর্তৃপক্ষ। বুধবার (৩১ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন নরসিংদীর জেল সুপার শামীম ইকবাল।
এর আগে গত ১৯ জুলাই কোটা আন্দোলনে ভর করে নরসিংদী জেলা কারাগারে হামলা-ভাঙচুর ও অগ্নিকাণ্ড ঘটিয়ে ৯ জন জঙ্গিসহ ৮২৬ আসামিকে ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। পাশাপাশি ৮৫টি আগ্নেয়াস্ত্র, গুলি, খাদ্যদ্রব্যের পাশাপাশি লুট করা হয় জেলখানার সব ধরনের আসবাবপত্রসহ যাবতীয় মালামাল।
ঘটনার পর তদন্ত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, কারা কর্তৃপক্ষ এবং নরসিংদী জেলা প্রশাসন পৃথক তিনটি তদন্ত কমিটি গঠন করে। এরই প্রেক্ষিতে গত ২৯ জুলাই কারা কর্তৃপক্ষ তৎকালীন দায়িত্বরতদের বরখাস্তের পাশাপাশি মামলার সিদ্ধান্ত নেয়।

কক্সবাজার জেলা কারাগারের জেলারের দায়িত্বে থাকা দেলোয়ার জাহান বলেন, গতকাল (বৃহস্পতিবার) বিকেল ৪টার পর সোনা মিয়ার জামিননামা কারাগারে পৌঁছালে বিষয়টি আইজি প্রিজনসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে অবহিত করা হয়। প্রয়োজনীয় যাচাই-বাছাই ও আনুষ্ঠানিকতা শেষে আজ সোনা মিয়াকে মুক্তি দেওয়া হয়েছে।
১১ ঘণ্টা আগে
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, জুমার নামাজের আগে বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে নেমেছিল ফাহিমা, লামিয়া ও সুলতানা। একপর্যায়ে তারা বাগানের ভেতরের গভীর ওই পুকুরের পানিতে ডুবে যায়। খবর পেয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তিন শিশুকে মৃত ঘোষণা করেন।
১২ ঘণ্টা আগে
নিহত শ্রমিকদের মধ্যে চারজনের নাম-পরিচয় জানতে পেরেছে আইনশৃঙ্খলা বাহিনী। তারা হলেন— সানি জলদাস (২২), পলাশ জলদাস (২৭), মনসুর আলী (৪০) ও নাসির উদ্দিন (৩৮)। চারজনই ভাটিয়ারী এলাকায় বসবাস করতেন। এর মধ্যে মনসুর ও নাসির সম্পর্কে আপন ভাই।
১৩ ঘণ্টা আগে
সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার আল মামুন গণমাধ্যমকে জানান, ফেরদৌস স্টিল শিপইয়ার্ডে তিন শ্রমিক নিহত হয়েছেন। খবর পেয়ে তারা শিপইয়ার্ডের ভেতরে কাজ করছেন, সেখানে উদ্ধারকাজ চলছে। উদ্ধার অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।
১৬ ঘণ্টা আগে