নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর মনোহরদীতে ডাকাত সন্দেহে তিনজনকে আটক করেছেন আনসার ভিডিপির সদস্যরা। শনিবার (১০ আগস্ট) ভোরে উপজেলার হেতেমদী এলাকা থেকে তাদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আয়েশা আক্তার।
আটকরা হলেন-মনোহরদী উপজেলার কেরানীনগর গ্রামের সাফিজ উদ্দিনের ছেলে মো. সুজন মিয়া, দৌলতপুর গ্রামের সাফিজ উদ্দিনের ছেলে শাকিল হোসেন এবং কির্ত্তীবাসদী গ্রামের মো. আল-আমিন হোসেন।
স্থানীয়রা জানান, শুক্রবার গভীর রাতে উপজেলা জুড়ে ডাকাত আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বিভিন্ন মসজিদের মাইকে জানিয়ে দেওয়া হয়। ভোর ৫টার দিকে হেতেমদী পেট্রল পাম্পের কর্মচারীরা তিনজনকে সন্দেহজনকভাবে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞাসাবাদ করে। পরে টহলরত আনসার সদস্য শুকুন্দী ইউনিয়ন দলনেতা মো. বুরুজ মিয়া, পৌরসভা ওয়ার্ড দলনেতা মো. মামুন মিয়া, সহকারী আনসার কোম্পানি কমান্ডার মো. দুলাল মিয়া, চন্দনবাড়ী ইউনিয়ন আনসার কমান্ডার মো. শহিদুল্লাহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসেন। পরবর্তীতে তাদের থানা হাজতে আটক রাখা হয়।
উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আয়েশা আক্তার জানান, আনসার ভিডিপি সদস্যরা সড়কে ট্রাফিকের দায়িত্বের পাশাপাশি রাতে দূরপাল্লার গাড়ির নিরাপত্তা নিশ্চিতে টহল দিয়ে যাচ্ছে। শনিবার ভোরে স্থানীয়দের সহযোগিতায় ডাকাত সন্দেহে তিনজনকে আটক করা হয়। আটকরা বিভিন্ন এলাকায় চুরি করে বলে স্বীকার করেছে।

বিকেল ৫টার পর বাংলাবাজার থেকে আশুরার একটি মিছিল বের হয়। মিছিলটি বাংলাবাজার বাটা ক্রসিং পার হওয়ার সময় একদল দুর্বৃত্ত আশুরার মিছিলে থাকা এক তরুণকে ধাওয়া করে। একপর্যায়ে ভুক্তভোগী পাশের একটি মার্কেটে ঢুকে পড়েন। সেখানেই দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।
১ দিন আগে
পবিত্র আশুরা উপলক্ষ্যে আজ শুক্রবার অনুষ্ঠিত হচ্ছে ঐতিহ্যবাহী ‘নিশান গাস্ত’। কারবালার শোক, ত্যাগ, সত্য ও ন্যায়ের আদর্শকে ধারণ করে প্রায় দুই শতাব্দী ধরে নিজস্ব রীতি ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এ শোকানুষ্ঠান পালিত হয়ে আসছে, যা দেশের অন্যান্য অঞ্চলের মহররম পালনের ধরন থেকে অনেকটাই স্বতন্ত্র।
১ দিন আগে
লক্ষ্মীপুরের রায়পুরে একটি বাসায় ঢুকে মা ও তিন মেয়েকে হত্যার ঘটনায় মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে নিহত পরিবারের একমাত্র ছেলে জুনাইদ ইসলাম সিফাত অজ্ঞাত পরিচয়দের আসামি করে মামলাটি দায়ের করেন।
১ দিন আগে
নিহত মঞ্জু শেখ সদর উপজেলার আড়িয়া গোহাইলবাড়ি এলাকার দারোগ শেখের ছেলে। তিনি সুজানগর উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ আব্দুর রউফ এবং চরতারাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শেখ রহমত আলীর আপন ভাতিজা।
১ দিন আগে