মুন্সীগঞ্জে জাল-জালিয়াত চক্রের ৬ সদস্য গ্রেফতার

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
গ্রেফতার হওয়া ৬ সদস্য। ছবি : রাজনীতি ডট কম

মুন্সীগঞ্জের শ্রীনগরে জাল-জালিয়াত চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার থেকে শুক্রবার রাত পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- শ্রীনগর উপজেলার ভাগ্যকুলের আব্দুল হালিম মোল্লার ছেলে রাজু আহমেদ (২৫), ষোলঘরের উমপাড়া গ্রামের আব্দুল আজিজের ছেলে পলাশ হাওলাদার (৩৩), আব্দুল মালেকের ছেলে সবুজ হাওলাদার (৩৮), গোপালগঞ্জের তালবাড়ি এলাকার মুনিষ কীর্ত্তনিয়ার ছেলে মৃণাল কীর্ত্তনিয়া (৩৬), শ্রীনগরের যশুরগাঁও গ্রামের মো. ইউনুছ আলীর ছেলে মো. রুবেল (৩৬) ও ষোলঘরের যদুলাল সূত্রধরের ছেলে প্রদীপ চন্দ্র সূত্রধর (৩৭)।

জানা গেছে, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তাও সিলমোহর অঙ্কিত স্বাক্ষর জাল-জালিয়াতির মাধ্যমে পুলিশ ক্লিয়ারেন্স, জন্ম-সনদ, পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র, আদালতের হলফনামাসহ অন্যান্য সরকারি দপ্তরের সনদ নকল করে আসছিল। নকল সনদ তৈরীর মাধ্যমে মানুষের সাথে প্রতারণার অভিযোগ উঠে। চক্রটি ধরার জন্য অনুসন্ধানে নামে শ্রীনগর থানা পুলিশ। এরই ধারাবাহিকতায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল্লাহ্ আল তায়াবীর বলেন, জাল-জালিয়াতির মাধ্যমে পুলিশ ক্লিয়ারেন্স, আদালতের হলফনামাসহ বিভিন্ন সরকারি দপ্তরের সনদ তৈরী করে আসছিল চক্রটি। আমরা

অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেফতার করতে সক্ষম হই। তাদের কাছ থেকে বেশকিছু জাল পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটসহ অন্যান্য সনদ ও সীল উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের বিজ্ঞ আদালতে পাঠানোর প্রস্তুতি চলমান আছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

তেলিয়াপাড়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি

শনিবার (২৭ জুন) ভোর ৩টার দিকে হবিগঞ্জ ব্যাটালিয়নের তেলিয়াপাড়া বিওপির অধীন ১৯৮২ নম্বর মেইন পিলারের ১১-এস সাব-পিলারসংলগ্ন সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

১৪ ঘণ্টা আগে

লালমনিরহাটে গ্রেপ্তারের পর ২ পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে পালিয়েছে আসামি

শুক্রবার (২৬ জুন) গভীর রাতে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি গ্রামে ওয়ারেন্টভুক্ত আসামি রাশেদুল ইসলাম ওরফে রাশেদকে গ্রেপ্তার করতে যায় পুলিশ। বেলাল হোসেনের ছেলে রাশেদের বিরুদ্ধে চুরিসহ বিভিন্ন অপরাধে একাধিক ওয়ারেন্ট রয়েছে।

১৬ ঘণ্টা আগে

তাজিয়া মিছিল থেকে তরুণকে ধাওয়া, বিপণিবিতানে কুপিয়ে হত্যা

বিকেল ৫টার পর বাংলাবাজার থেকে আশুরার একটি মিছিল বের হয়। মিছিলটি বাংলাবাজার বাটা ক্রসিং পার হওয়ার সময় একদল দুর্বৃত্ত আশুরার মিছিলে থাকা এক তরুণকে ধাওয়া করে। একপর্যায়ে ভুক্তভোগী পাশের একটি মার্কেটে ঢুকে পড়েন। সেখানেই দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।

১ দিন আগে

অষ্টগ্রামে হাবেলি বাড়িতে ১৯১ বছরের ঐতিহ্যের মহররম, আজ ‘নিশান গাস্ত’

পবিত্র আশুরা উপলক্ষ্যে আজ শুক্রবার অনুষ্ঠিত হচ্ছে ঐতিহ্যবাহী ‘নিশান গাস্ত’। কারবালার শোক, ত্যাগ, সত্য ও ন্যায়ের আদর্শকে ধারণ করে প্রায় দুই শতাব্দী ধরে নিজস্ব রীতি ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এ শোকানুষ্ঠান পালিত হয়ে আসছে, যা দেশের অন্যান্য অঞ্চলের মহররম পালনের ধরন থেকে অনেকটাই স্বতন্ত্র।

১ দিন আগে