উপজেলা নির্বাচন

ভোটকেন্দ্রে হামলা ও এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২১ মে ২০২৪, ১৩: ৩১

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে একটি ভোটকেন্দ্রে প্রার্থীর সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এছারা ভোটকেন্দ্র ঘিরে রেখে ভোটার প্রবেশে বাধা ও এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

বুধবার সকাল সাড়ে আটটায় সোনারগাঁওয়ের ভবনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভেতরে ঘোড়া প্রতীকের প্রার্থী মাহফুজুর রহমান কালামের সমর্থক জাহাঙ্গীরের ওপর হামলা করে প্রতিপক্ষ বাবুল হোসেন বাবুর (আনারস) সমর্থক মোশারফ মেম্বারের ভাগিনা জসিম ও তার লোকজন।

এ ব্যাপারে জাহাঙ্গীর জানান, তাদের বেদম প্রহারে তিনি ছাড়াও সাইদুর রহমান রাজ ও ইয়াসমিন আক্তার নামের আরও দু’জন আহত হয়েছেন। এ কারণে ভোটকেন্দ্রে ভোটারদের লাইন ছত্রভঙ্গ হয়ে যায়। আনারস প্রার্থীর লোকজন ইচ্ছাকৃতভাবে ভোটারদের ছত্রভঙ্গ করতে এ ঘটনা ঘটিয়েছে বলে তার অভিযোগ।

এ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সুমন মোল্লা জানান, পুলিশ ও আনসার সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বেলা ১১টায় এ রিপোর্ট লেখার সময় এ কেন্দ্রে একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি মোতায়েন রয়েছে। তখনও এ কেন্দ্রে উত্তেজনা ছিল।

সোনারগাঁওয়ের চেয়ারম্যান প্রার্থী মাহফুজুর রহমান কালাম অভিযোগ করে বলেন, শম্ভুপুরা ইউনিয়নের চর কিশোরগঞ্জ, চর হোগলা ও কাঁচপুরের একটি কেন্দ্র ঘেরাও করে দখলে নিয়েছে আনারস প্রতীকের প্রার্থী বাবুল হোসেনের সমর্থকরা।

তারা ঘোড়া প্রতীকের কোনো এজেন্ট ও ভোটারদের কেন্দ্রে ঢুকতে দিচ্ছে না। এ বিষয়ে মৌখিকভাবে রিটার্নিং কর্মকর্তাকে জানানো হয়েছে।

তবে অভিযোগের ব্যাপারে জানতে চেয়ারম্যান প্রার্থী বাবুল হোসেন বাবুর মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তিনি ফোন ধরেননি। ক্ষুদে বার্তা পাঠালেও উত্তর দেননি।

সোনারগাঁ উপজেলায় চেয়ারম্যান পদে লড়ছেন চারজন। তারা হলেন- উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম (ঘোড়া প্রতীক), উপজেলার সদ্য সাবেক ভাইস চেয়ারম্যান বাবুল হোসেন বাবু (আনারস প্রতীক), উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম (মোটরসাইকেল প্রতীক) ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী হায়দার (দোয়াত-কলম প্রতীক)।

অন্যদিকে রূপগঞ্জে উপজেলায় চেয়ারম্যান পদে দুইজন প্রার্থী ভোটের মাঠে আছেন। তারা হলেন- উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য হাবিবুর রহমান (দোয়াত-কলম প্রতীক) ও রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু হোসেন ভূইয়া (আনারস প্রতীক)।

এ উপজেলায় সাবেক জেলা পরিষদ সদস্য ও রংধনু গ্রুপের পরিচালক মিজানুর রহমান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফেরদৌসী আক্তার বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এসব বিষয়ে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাকিব আল রাব্বি বলেন, আড়াইহাজারে দুটি কেন্দ্রে এজেন্ট মারধর ও সোনারগাঁয়ে তিনটি কেন্দ্রে এজেন্ট ঢুকতে না দেওয়ার অভিযোগ এসেছে। একটি কেন্দ্রে কিছুটা উত্তেজনা ছিল। আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

তেলিয়াপাড়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি

শনিবার (২৭ জুন) ভোর ৩টার দিকে হবিগঞ্জ ব্যাটালিয়নের তেলিয়াপাড়া বিওপির অধীন ১৯৮২ নম্বর মেইন পিলারের ১১-এস সাব-পিলারসংলগ্ন সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

১০ ঘণ্টা আগে

লালমনিরহাটে গ্রেপ্তারের পর ২ পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে পালিয়েছে আসামি

শুক্রবার (২৬ জুন) গভীর রাতে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি গ্রামে ওয়ারেন্টভুক্ত আসামি রাশেদুল ইসলাম ওরফে রাশেদকে গ্রেপ্তার করতে যায় পুলিশ। বেলাল হোসেনের ছেলে রাশেদের বিরুদ্ধে চুরিসহ বিভিন্ন অপরাধে একাধিক ওয়ারেন্ট রয়েছে।

১২ ঘণ্টা আগে

তাজিয়া মিছিল থেকে তরুণকে ধাওয়া, বিপণিবিতানে কুপিয়ে হত্যা

বিকেল ৫টার পর বাংলাবাজার থেকে আশুরার একটি মিছিল বের হয়। মিছিলটি বাংলাবাজার বাটা ক্রসিং পার হওয়ার সময় একদল দুর্বৃত্ত আশুরার মিছিলে থাকা এক তরুণকে ধাওয়া করে। একপর্যায়ে ভুক্তভোগী পাশের একটি মার্কেটে ঢুকে পড়েন। সেখানেই দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।

১ দিন আগে

অষ্টগ্রামে হাবেলি বাড়িতে ১৯১ বছরের ঐতিহ্যের মহররম, আজ ‘নিশান গাস্ত’

পবিত্র আশুরা উপলক্ষ্যে আজ শুক্রবার অনুষ্ঠিত হচ্ছে ঐতিহ্যবাহী ‘নিশান গাস্ত’। কারবালার শোক, ত্যাগ, সত্য ও ন্যায়ের আদর্শকে ধারণ করে প্রায় দুই শতাব্দী ধরে নিজস্ব রীতি ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এ শোকানুষ্ঠান পালিত হয়ে আসছে, যা দেশের অন্যান্য অঞ্চলের মহররম পালনের ধরন থেকে অনেকটাই স্বতন্ত্র।

১ দিন আগে