বঙ্গবন্ধু সেতু পূর্ব সংযোগ সড়কে থ্রি হুইলার চলবে না: সচিব

টাঙ্গাইল প্রতিনিধি

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী বলেছেন, আগে সড়কে ট্রাক-যাত্রীবাহী বাসের সঙ্গে দুর্ঘটনা বেশি ঘটতো। এখন সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে দুর্ঘটনায় পরিবারসহ একসঙ্গে কয়েক জন নিহত হয়। ঈদকে কেন্দ্র করেও অনেকেই পরিবার পরিজন নিয়ে ঘুরতে বের হবে। তাই কালিহাতীর এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড় পর্যন্ত ১৩ কিলোমিটারে কোনো প্রকার সিএনজিচালিত অটোরিকশা ও থ্রি হুইলার চলবে না।

রোববার (৩১ মার্চ) বিকেলে টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ে ঈদযাত্রা ও সড়ক নিরাপত্তা বিষয়ে গণশুনানি এবং মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সচিব বলেন, স্বাভাবিক সময়ে পরিবহন চালকেরা ২০০ টাকার ভাড়া ১৮০ টাকা নিয়ে থাকে। ঈদকে কেন্দ্র করে অনেক পরিবহন চালক সেই ভাড়া ২০০ টাকা বা অনেক সময় তার বেশিও নিয়ে থাকেন। তাই ঈদযাত্রায় সব পরিবহন চালক ও মালিকদের অতিরিক্ত ভাড়া না নেওয়ার জন্য আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, ঈদযাত্রায় এলেঙ্গা মোড় সব সময় পরিষ্কার রাখতে হবে। শনিবার (৩০ মার্চ) ও আজকে এলেঙ্গা জ্যাম দেখেছি। গাড়িগুলো সেখানে এসে থেমে যাচ্ছে। সিএনজিসহ সবকল গাড়ি মহাসড়কে আসবে না। ফোর লেন থেকে যেখানে টু লেন হলো সেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, আনসার, শ্রমিক ও পরিবহনের মালিক সমিতির নেতারা উপস্থিত থাকবেন।

সচিব এবিএম আমিন উল্লাহ নুরী বলেন, সড়ক বিভাগের পক্ষ থেকে ঈদের ৭দিন আগে সব রাস্তাঘাট মেরামত সম্পন্ন হবে। ৪ এপ্রিলের পর থেকে কোনো প্রকার নির্মাণ কাজ চলবে না। আমাদের ব্যাপক আয়োজন আছে। তাই যানজট নিয়ে হতাশ হওয়ার কিছু নেই।

জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলামের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন- সড়ক ও জনপদ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসান, সাসেক ২ প্রকল্প পরিচালক ড. ওয়ালিউর রহমান, অতিরিক্ত প্রকল্প পরিচালক মো. গোলাম মর্তুজা, টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শরফুদ্দীন, সিভিল সার্জন ডা. মো. মিনহাজ উদ্দিন মিয়া, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি ইকবাল হোসেন, জেলা ট্রাক শ্রমিক সমিতির সভাপতি বালা মিয়া প্রমুখ।

এ সময় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

তেলিয়াপাড়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি

শনিবার (২৭ জুন) ভোর ৩টার দিকে হবিগঞ্জ ব্যাটালিয়নের তেলিয়াপাড়া বিওপির অধীন ১৯৮২ নম্বর মেইন পিলারের ১১-এস সাব-পিলারসংলগ্ন সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

১৩ ঘণ্টা আগে

লালমনিরহাটে গ্রেপ্তারের পর ২ পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে পালিয়েছে আসামি

শুক্রবার (২৬ জুন) গভীর রাতে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি গ্রামে ওয়ারেন্টভুক্ত আসামি রাশেদুল ইসলাম ওরফে রাশেদকে গ্রেপ্তার করতে যায় পুলিশ। বেলাল হোসেনের ছেলে রাশেদের বিরুদ্ধে চুরিসহ বিভিন্ন অপরাধে একাধিক ওয়ারেন্ট রয়েছে।

১৫ ঘণ্টা আগে

তাজিয়া মিছিল থেকে তরুণকে ধাওয়া, বিপণিবিতানে কুপিয়ে হত্যা

বিকেল ৫টার পর বাংলাবাজার থেকে আশুরার একটি মিছিল বের হয়। মিছিলটি বাংলাবাজার বাটা ক্রসিং পার হওয়ার সময় একদল দুর্বৃত্ত আশুরার মিছিলে থাকা এক তরুণকে ধাওয়া করে। একপর্যায়ে ভুক্তভোগী পাশের একটি মার্কেটে ঢুকে পড়েন। সেখানেই দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।

১ দিন আগে

অষ্টগ্রামে হাবেলি বাড়িতে ১৯১ বছরের ঐতিহ্যের মহররম, আজ ‘নিশান গাস্ত’

পবিত্র আশুরা উপলক্ষ্যে আজ শুক্রবার অনুষ্ঠিত হচ্ছে ঐতিহ্যবাহী ‘নিশান গাস্ত’। কারবালার শোক, ত্যাগ, সত্য ও ন্যায়ের আদর্শকে ধারণ করে প্রায় দুই শতাব্দী ধরে নিজস্ব রীতি ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এ শোকানুষ্ঠান পালিত হয়ে আসছে, যা দেশের অন্যান্য অঞ্চলের মহররম পালনের ধরন থেকে অনেকটাই স্বতন্ত্র।

১ দিন আগে