সাভারে তেলের ট্যাংকারে আগুনে দগ্ধ ৪ জনের অবস্থা গুরুতর

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি : সংগৃহীত

সাভারে তেলবাহী ট্যাংকারে আগুন লেগে দগ্ধ যে সাতজন শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন, তাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম জানিয়েছেন, এই চারজনের মধ্যে দুইজনের শরীরের শতভাগ পুড়ে গেছে আর বাকি দুইজনের মধ্যে একজনের ৪৫ শতাংশ আর আরেকজনের ২০ শতাংশ পুড়েছে।

আজ মঙ্গলবার ( ২ এপ্রিল) ভোরে সাভারের জোড়পুল এলাকার কাছে ঢাকা-আরিচা মহাসড়কে তেলবাহী ট্যাংকার উল্টে আগুন লেগে ট্যাংকারসহ ছয়টি গাড়ি পুড়ে গেছে।

সাভার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় ঢাকা-আরিচা মহাসড়কে যানবাহন চলাচল প্রায় আড়াই ঘণ্টা বন্ধ ছিল। তবে ঘটনাস্থলেই মৃত্যু হওয়া একজনের পরিচয় এখনও নিশ্চিত হয়নি।

জানা গেছে, প্রাথমিকভাবে আটজনকে দগ্ধ অবস্থায় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নেওয়ার পথে ময়মনসিংহের ৪৫ বছর বয়সী মো. নজরুল ইসলাম নামে একজনের মৃত্যু হয়।

হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে রয়েছেন বরিশালের বাকেরগঞ্জের মিলন (২২), বরগুনার মিম (১০), আল আমিন (৩৫), নিরঞ্জন (৪৫), সাকিব (২৪), হেলাল (২১) ও রাজশাহীর আবদুস সালাম (৩৫)।

ডা. তরিকুল ইসলাম বলেন, সাকিব ও হেলালের শরীরের শতভাগ পুড়ে গেছে। তাদের অবস্থা খুবই খারাপ। বাকিদের মধ্যে একজনের ৪৫ শতাংশ, আরেকজনের ২০ শতাংশ পুড়েছে, এটাও গুরুতর।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের জোড়পুল এলাকায় পাথর দিয়ে ইউটার্ন করা হয়েছিল। গাবতলী থেকে সাভারে যাওয়ার পথে ভোর সাড়ে ৫টার দিকে জোড়পুল এলাকায় ইউটার্নের পাথরে লেগে তেলবাহী ট্যাংকারটি উল্টে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই আগুন পেছনে আটকে থাকা চারটি ট্রাক ও একটি প্রাইভেটকারে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও একটি অ্যাম্বুলেন্স দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। পরে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

আড়ায় ঝুলছিল মায়ের মরদেহ, মেঝেতে নিথর ৪ বছর বয়সী মেয়ে

প্রতিবেশীরা জানান, কনিকার বাড়ি পাশের ঢাকা জেলার ধামরাই উপজেলার ঝুরঝুরিয়া গ্রামে। বছর বছর ছয়েক আগে প্রেমের সম্পর্ক থাকা রাজীবের সঙ্গে তার বিয়ে হয়। তবে বিয়ের পর থেকেই তাদের মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই ছিল। বৃহস্পতিবার রাতেও তাদের মধ্যে ঝগড়া হলে রাজীব বাড়ি ছেড়ে বেরিয়ে যান।

১৭ ঘণ্টা আগে

ফাঁসির আসামির বদলে কারাভোগ, জামিনে মুক্ত সেই সোনা মিয়া

কক্সবাজার জেলা কারাগারের জেলারের দায়িত্বে থাকা দেলোয়ার জাহান বলেন, গতকাল (বৃহস্পতিবার) বিকেল ৪টার পর সোনা মিয়ার জামিননামা কারাগারে পৌঁছালে বিষয়টি আইজি প্রিজনসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে অবহিত করা হয়। প্রয়োজনীয় যাচাই-বাছাই ও আনুষ্ঠানিকতা শেষে আজ সোনা মিয়াকে মুক্তি দেওয়া হয়েছে।

১৭ ঘণ্টা আগে

পরিত্যক্ত পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল ২ বোনসহ ৩ শিশুর

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, জুমার নামাজের আগে বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে নেমেছিল ফাহিমা, লামিয়া ও সুলতানা। একপর্যায়ে তারা বাগানের ভেতরের গভীর ওই পুকুরের পানিতে ডুবে যায়। খবর পেয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তিন শিশুকে মৃত ঘোষণা করেন।

১৮ ঘণ্টা আগে

সীতাকুণ্ডের শিপইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ মৃত্যু বেড়ে ৮

নিহত শ্রমিকদের মধ্যে চারজনের নাম-পরিচয় জানতে পেরেছে আইনশৃঙ্খলা বাহিনী। তারা হলেন— সানি জলদাস (২২), পলাশ জলদাস (২৭), মনসুর আলী (৪০) ও নাসির উদ্দিন (৩৮)। চারজনই ভাটিয়ারী এলাকায় বসবাস করতেন। এর মধ্যে মনসুর ও নাসির সম্পর্কে আপন ভাই।

১৯ ঘণ্টা আগে