গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে বসবাসকারী এক চীনা নাগরিকের বাসায় ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা বাড়ির মালিক ও ভাড়াটিয়াকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-মুখ বেঁধে স্বর্ণালংকার, নগদ আট লাখ টাকা ও মোবাইল ফোনসহ মূল্যবান মালামাল লুটে নেয়। এ সময় ঘরের দরজা খুলতে দেরি হওয়ায় ভাড়াটিয়া চীনা নাগরিকের মাথায় আঘাত করে আহত করে। তার নাম জিউ জু। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সোমবার (১৩ মে) রাত ১টায় গাজীপুর মহানগরীর কাশিমপুর (মাধবপুরে) মিয়াজুদ্দিন মিয়নের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে।
বাড়ির মালিক মিয়ন বলেন, রাতে ৭/৮ জনের ডাকাত দল জানালার গ্রিল কেটে বাড়িতে প্রবেশ করে। তারা আমাকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-মুখ বেঁধে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ আট লাখ টাকাসহ মূল্যবান মালামাল লুটে নেয়। পরে ডাকাতেরা বাড়ির নিচ তলার ফ্ল্যাটে ভাড়া থাকা চীনা নাগরিকের রুমে যায়। দরজা খুলতে দেরি হওয়ায় লক ভেঙে ঘরে প্রবেশ করে। এ সময় তারা চীনা নাগরিকের মাথায় আঘাত করে তাকে আহত করে। ঘরের আসবাবপত্র এলোমেলো করে নগদ টাকাসহ মূল্যবান মালামাল লুটে নেয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কাশিমপুর থানার ওসি সানোয়ার জাহান বলেন, ঘটনার পর সকালেই জিএমপির উপ-কমিশনারসহ গোয়েন্দা (ডিবির) বিভাগের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতির ঘটনায় আহত চীনা নাগরিককে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ডাকাতদের গ্রেপ্তার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশের একাধিক টিম কাজ করছে। আশা করছি দ্রুত তাদের গ্রেপ্তার করা সম্ভব হবে।

কক্সবাজার জেলা কারাগারের জেলারের দায়িত্বে থাকা দেলোয়ার জাহান বলেন, গতকাল (বৃহস্পতিবার) বিকেল ৪টার পর সোনা মিয়ার জামিননামা কারাগারে পৌঁছালে বিষয়টি আইজি প্রিজনসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে অবহিত করা হয়। প্রয়োজনীয় যাচাই-বাছাই ও আনুষ্ঠানিকতা শেষে আজ সোনা মিয়াকে মুক্তি দেওয়া হয়েছে।
১৫ ঘণ্টা আগে
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, জুমার নামাজের আগে বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে নেমেছিল ফাহিমা, লামিয়া ও সুলতানা। একপর্যায়ে তারা বাগানের ভেতরের গভীর ওই পুকুরের পানিতে ডুবে যায়। খবর পেয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তিন শিশুকে মৃত ঘোষণা করেন।
১৬ ঘণ্টা আগে
নিহত শ্রমিকদের মধ্যে চারজনের নাম-পরিচয় জানতে পেরেছে আইনশৃঙ্খলা বাহিনী। তারা হলেন— সানি জলদাস (২২), পলাশ জলদাস (২৭), মনসুর আলী (৪০) ও নাসির উদ্দিন (৩৮)। চারজনই ভাটিয়ারী এলাকায় বসবাস করতেন। এর মধ্যে মনসুর ও নাসির সম্পর্কে আপন ভাই।
১৭ ঘণ্টা আগে
সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার আল মামুন গণমাধ্যমকে জানান, ফেরদৌস স্টিল শিপইয়ার্ডে তিন শ্রমিক নিহত হয়েছেন। খবর পেয়ে তারা শিপইয়ার্ডের ভেতরে কাজ করছেন, সেখানে উদ্ধারকাজ চলছে। উদ্ধার অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।
২০ ঘণ্টা আগে