প্রতিবেদক, রাজনীতি ডটকম

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, আদি বুড়িগঙ্গা নদীর উন্নয়নে ১৪০০ কোটি টাকার প্রকল্প পাশ হয়েছে। এটি বাস্তবায়িত হলে পুরানো ঢাকার মানুষ আরেকটি হাতিরঝিল পাবে। সেটি আরো আধুনিক হবে। এলাকার পরিবর্তন হবে। ঢাকার ইতিহাস সংরক্ষণ করা, ঢাকার ইতিহাস চর্চা এবং ঢাকার ডাক শব্দ চর্চার জায়গা তৈরি হলো বুড়িগঙ্গা মঞ্চ। ব্যবসায়ী ও রাজনীতিবিদরা বুড়িগঙ্গা দিয়ে তাদের যাত্রা শুরু করেছিলেন। ঢাকার ইতিহাস ঐতিহ্য ধরে রাখতে বুড়িগঙ্গা মঞ্চ কার্যকর ভূমিকা রাখবে।
মঙ্গলবার পুরান ঢাকার বিআইডব্লিউটিএ’র সোয়ারীঘাট ল্যান্ডিং স্টেশনসংলগ্ন ‘বুড়িগঙ্গা মঞ্চ’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক ডক্টর রতন সিদ্দিকী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিল মোহাম্মদ ইরফান সেলিম, বুড়িগঙ্গা মঞ্চের আহ্বায়ক বিশিষ্ট সাংবাদিক রাশেদ আলী।
এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম ও বিআইডব্লিউটিসির চেয়ারম্যান এ কে এম ফেরদৌস আলম।
প্রতিমন্ত্রী বলেন, বুড়িগঙ্গাকে রক্ষা করতে হবে। বিআইডব্লিউটিএ রক্ষক হিসেবে কাজ করবে। মানুষের মনের অজান্তেই বুড়িগঙ্গাকে দূষিত করা হয়েছে। এটিকে রক্ষার জন্য আগে কেউ বলেনি, মানুষকে সম্পৃক্ত করেনি। ঢাকাকে রক্ষা করতে হবে। বুড়িগঙ্গাকে রক্ষা করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৯ সালে পদক্ষেপ নিয়েছিলেন। ২০০১ সালে নির্বাচনের পর সেসব সুন্দর চিন্তা ভাবনা প্রতিফলিত হতে দেখেনি। আরো অন্ধকারে তলিয়ে গিয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাল বিল হাওড় রক্ষার জন্য হাওড় কর্তৃপক্ষ গঠন করেছেন। নদী রক্ষার জন্য নদী রক্ষা কমিশন গঠন করেছেন।
তিনি বলেন, ঢাকার চারপাশের নদী এবং চট্টগ্রামের কর্ণফুলী নদী রক্ষার জন্য মাস্টার প্ল্যান তৈরি করেছেন। সেগুলো বাস্তবায়নের জন্য বিআইডব্লিউটিএ, স্থানীয় সরকার মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তরসহ অন্যান্য প্রতিষ্ঠান কাজ করছে। বুড়িগঙ্গাকে আদি অবস্থা ফিরিয়ে আনতে সার্থক হব। এ কাজটির সুফল পাচ্ছি। আরো অনেক কিছু পাওয়ার অপেক্ষা করছে।
বুড়িগঙ্গায় নৌকা বাইচ হচ্ছে, বিআইডব্লিউটিএর কল্যাণে মানুষ মাছ ধরছে গোসল করছে। যা বিগত সময় দেখিনি। আদি বুড়িগঙ্গার রূপ ফিরে আসবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঢাকা শহর বদলে গেছে। ঢাকায় এলিভেটেড এক্সপ্রেস, মেট্রোরেল, ১৪ লেনের রাস্তা, মাটির নিচ দিয়ে ট্রন চলাচলের ব্যবস্থা করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আরো বদলে যাবে।

প্রতিবেশীরা জানান, কনিকার বাড়ি পাশের ঢাকা জেলার ধামরাই উপজেলার ঝুরঝুরিয়া গ্রামে। বছর বছর ছয়েক আগে প্রেমের সম্পর্ক থাকা রাজীবের সঙ্গে তার বিয়ে হয়। তবে বিয়ের পর থেকেই তাদের মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই ছিল। বৃহস্পতিবার রাতেও তাদের মধ্যে ঝগড়া হলে রাজীব বাড়ি ছেড়ে বেরিয়ে যান।
১৯ ঘণ্টা আগে
কক্সবাজার জেলা কারাগারের জেলারের দায়িত্বে থাকা দেলোয়ার জাহান বলেন, গতকাল (বৃহস্পতিবার) বিকেল ৪টার পর সোনা মিয়ার জামিননামা কারাগারে পৌঁছালে বিষয়টি আইজি প্রিজনসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে অবহিত করা হয়। প্রয়োজনীয় যাচাই-বাছাই ও আনুষ্ঠানিকতা শেষে আজ সোনা মিয়াকে মুক্তি দেওয়া হয়েছে।
১৯ ঘণ্টা আগে
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, জুমার নামাজের আগে বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে নেমেছিল ফাহিমা, লামিয়া ও সুলতানা। একপর্যায়ে তারা বাগানের ভেতরের গভীর ওই পুকুরের পানিতে ডুবে যায়। খবর পেয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তিন শিশুকে মৃত ঘোষণা করেন।
২০ ঘণ্টা আগে
নিহত শ্রমিকদের মধ্যে চারজনের নাম-পরিচয় জানতে পেরেছে আইনশৃঙ্খলা বাহিনী। তারা হলেন— সানি জলদাস (২২), পলাশ জলদাস (২৭), মনসুর আলী (৪০) ও নাসির উদ্দিন (৩৮)। চারজনই ভাটিয়ারী এলাকায় বসবাস করতেন। এর মধ্যে মনসুর ও নাসির সম্পর্কে আপন ভাই।
২১ ঘণ্টা আগে