খুলেছে সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলের অধিকাংশ কারখানা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ শেষে স্বস্তি ফেরায় সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলে অধিকাংশ কারখানা খুলেছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল থেকে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা।

তবে এখনো বন্ধ রয়েছে ৪৯টি কারখানা। এর মধ্যে সাধারণ ছুটি ১৩টিতে, আর শ্রম আইনের ১৩ (১) ধারায় বন্ধ রয়েছে ৩৬টি কারখানা।

আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১ জানায়, বন্ধ কারখানাগুলোর মধ্যে অধিকাংশ তৈরি পোশাক কারখানা। তবে এর বাইরেও কিছু সংখ্যাক কারখানা রয়েছে।

শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম (এসপি) এসব তথ্য নিশ্চিত করে বলেন, আজ পরিস্থিতি স্বাভাবিক। কোথায় কোনো ব্যারিকেড নেই, বিক্ষোভ নেই। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইন বিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু বলেন, বন্ধ থাকা কারখানা ছাড়া সব কারখানায় স্বাভাবিকভাবে কাজ চলছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

অষ্টগ্রামে হাবেলি বাড়িতে ১৯১ বছরের ঐতিহ্যের মহররম, আজ ‘নিশান গাস্ত’

পবিত্র আশুরা উপলক্ষ্যে আজ শুক্রবার অনুষ্ঠিত হচ্ছে ঐতিহ্যবাহী ‘নিশান গাস্ত’। কারবালার শোক, ত্যাগ, সত্য ও ন্যায়ের আদর্শকে ধারণ করে প্রায় দুই শতাব্দী ধরে নিজস্ব রীতি ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এ শোকানুষ্ঠান পালিত হয়ে আসছে, যা দেশের অন্যান্য অঞ্চলের মহররম পালনের ধরন থেকে অনেকটাই স্বতন্ত্র।

১ দিন আগে

লক্ষ্মীপুরে মা ও ৩ মেয়েকে হত্যার ঘটনায় অজ্ঞাতদের নামে মামলা

লক্ষ্মীপুরের রায়পুরে একটি বাসায় ঢুকে মা ও তিন মেয়েকে হত্যার ঘটনায় মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে নিহত পরিবারের একমাত্র ছেলে জুনাইদ ইসলাম সিফাত অজ্ঞাত পরিচয়দের আসামি করে মামলাটি দায়ের করেন।

১ দিন আগে

পদ্মার চরে সংঘর্ষ, গুলিতে বিএনপি কর্মী নিহত

নিহত মঞ্জু শেখ সদর উপজেলার আড়িয়া গোহাইলবাড়ি এলাকার দারোগ শেখের ছেলে। তিনি সুজানগর উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ আব্দুর রউফ এবং চরতারাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শেখ রহমত আলীর আপন ভাতিজা।

১ দিন আগে

চাটমোহরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ৮

আহতদের মধ্যে হরিপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবলুর রহমান (৪৮), ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান (৪০), ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আব্দুল মজিদ (৫৭) এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাহাত হোসেনের (২৫) নাম জানা গেছে।

১ দিন আগে