৫ ঘণ্টা ধরে জ্বলছে বিগবস কারখানার আগুন

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরীর কাশিমপুরে বিগবস কারখানার গোডাউনের আগুন সন্ধ্যা ৬টা পর্যন্ত নেভেনি। বুধবার দুপুর ১টার দিকে কাশিমপুরের সারাবো এলাকায় ওই গোডাউনে আগুন দেয় শ্রমিকরা।

খবর পেয়ে ৩ ঘণ্টা পর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যাওয়ার সময় তাদের গাড়ি ভাঙচুর করে শ্রমিকরা। পরে বিকেল পৌনে ৫টার দিকে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।

এ তথ্য নিশ্চিত করে কাশিমপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ আরিফুল হক বলেন, আমরা ঘটনাস্থলে যাওয়ার সময় উত্তেজিত শ্রমিকরা আমাদের গাড়ি ভেঙে দেয়।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, গাজীপুর মহানগরীর কাশিমপুর সারাবো এলাকায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে বেশকিছু কারখানা আছে। এসব কারখানায় ৩২ হাজার শ্রমিক কাজ করেন। গত কয়েকদিন ধরে শ্রমিকরা আগস্ট মাসের বেতনের দাবি করছেন। মঙ্গলবার বেতন দেওয়ার কথা ছিল কারখানার।

গতকাল কিছু শ্রমিকদের বেতন দেওয়া হলেও বেশিরভাগ শ্রমিকদের অ্যাকাউন্টে বেতন যায়নি। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সন্ধ্যার পর থেকে বিক্ষোভ করেন শ্রমিকরা।

একই দাবিতে আজ বুধবার সকালে শ্রমিকরা কালিয়াকৈর-নবীনগর সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে ওই সড়কের উভয় দিকে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় আন্দোলনরত শ্রমিকরা আশপাশের কারখানার শ্রমিকদের তাদের সঙ্গে যোগ দিতে বলেন। পরে বিক্ষুব্ধ কিছু শ্রমিকরা বিগবস ফ্যাক্টরির গোডাউনে আগুন ধরিয়ে দেয়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আরেফিন বলেন, বিগবস ফ্যাক্টরির গোডাউনে পার্শ্ববর্তী কারখানার আন্দোলনকারী শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে আগুন লাগিয়ে দেয়।

জানতে চাইলে কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের বেশ কয়েকটি কারখানার বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানার পাশে বিগবস গোডাউনে আগুন ধরিয়ে দেয়।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

অষ্টগ্রামে হাবেলি বাড়িতে ১৯১ বছরের ঐতিহ্যের মহররম, আজ ‘নিশান গাস্ত’

পবিত্র আশুরা উপলক্ষ্যে আজ শুক্রবার অনুষ্ঠিত হচ্ছে ঐতিহ্যবাহী ‘নিশান গাস্ত’। কারবালার শোক, ত্যাগ, সত্য ও ন্যায়ের আদর্শকে ধারণ করে প্রায় দুই শতাব্দী ধরে নিজস্ব রীতি ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এ শোকানুষ্ঠান পালিত হয়ে আসছে, যা দেশের অন্যান্য অঞ্চলের মহররম পালনের ধরন থেকে অনেকটাই স্বতন্ত্র।

১ দিন আগে

লক্ষ্মীপুরে মা ও ৩ মেয়েকে হত্যার ঘটনায় অজ্ঞাতদের নামে মামলা

লক্ষ্মীপুরের রায়পুরে একটি বাসায় ঢুকে মা ও তিন মেয়েকে হত্যার ঘটনায় মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে নিহত পরিবারের একমাত্র ছেলে জুনাইদ ইসলাম সিফাত অজ্ঞাত পরিচয়দের আসামি করে মামলাটি দায়ের করেন।

১ দিন আগে

পদ্মার চরে সংঘর্ষ, গুলিতে বিএনপি কর্মী নিহত

নিহত মঞ্জু শেখ সদর উপজেলার আড়িয়া গোহাইলবাড়ি এলাকার দারোগ শেখের ছেলে। তিনি সুজানগর উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ আব্দুর রউফ এবং চরতারাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শেখ রহমত আলীর আপন ভাতিজা।

১ দিন আগে

চাটমোহরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ৮

আহতদের মধ্যে হরিপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবলুর রহমান (৪৮), ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান (৪০), ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আব্দুল মজিদ (৫৭) এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাহাত হোসেনের (২৫) নাম জানা গেছে।

১ দিন আগে