গাজীপুর প্রতিনিধি

ঢাকা ময়মনসিংহ-টঙ্গী রেলরুটে ঢাকা থেকে ছেড়ে আাসা একটি মালবাহী ট্রেনের পাঁচটি বগি টঙ্গী ব্রিজে ওঠার আগে আব্দুল্লাপুর এলাকায় লাইনচ্যুত হয়েছে। আজ সোমবার সকাল ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) ছোটন শর্মা এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, মালবাহী রেলে মালামাল নষ্ট হতে পারে। ট্রেন লাইনে আছে। এক কিলোমিটার লাইন বাঁকা হয়ে গেছে।
দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ। জয়দেবপুর জংশন রেললাইন স্টেশন মাস্টার হানিফ আলি জানান, ঢাকা-ময়মনসিংহ রেলপথে রেল চলাচল স্বাভাবিক রয়েছে।

প্রতিবেশীরা জানান, কনিকার বাড়ি পাশের ঢাকা জেলার ধামরাই উপজেলার ঝুরঝুরিয়া গ্রামে। বছর বছর ছয়েক আগে প্রেমের সম্পর্ক থাকা রাজীবের সঙ্গে তার বিয়ে হয়। তবে বিয়ের পর থেকেই তাদের মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই ছিল। বৃহস্পতিবার রাতেও তাদের মধ্যে ঝগড়া হলে রাজীব বাড়ি ছেড়ে বেরিয়ে যান।
১৯ ঘণ্টা আগে
কক্সবাজার জেলা কারাগারের জেলারের দায়িত্বে থাকা দেলোয়ার জাহান বলেন, গতকাল (বৃহস্পতিবার) বিকেল ৪টার পর সোনা মিয়ার জামিননামা কারাগারে পৌঁছালে বিষয়টি আইজি প্রিজনসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে অবহিত করা হয়। প্রয়োজনীয় যাচাই-বাছাই ও আনুষ্ঠানিকতা শেষে আজ সোনা মিয়াকে মুক্তি দেওয়া হয়েছে।
১৯ ঘণ্টা আগে
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, জুমার নামাজের আগে বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে নেমেছিল ফাহিমা, লামিয়া ও সুলতানা। একপর্যায়ে তারা বাগানের ভেতরের গভীর ওই পুকুরের পানিতে ডুবে যায়। খবর পেয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তিন শিশুকে মৃত ঘোষণা করেন।
২০ ঘণ্টা আগে
নিহত শ্রমিকদের মধ্যে চারজনের নাম-পরিচয় জানতে পেরেছে আইনশৃঙ্খলা বাহিনী। তারা হলেন— সানি জলদাস (২২), পলাশ জলদাস (২৭), মনসুর আলী (৪০) ও নাসির উদ্দিন (৩৮)। চারজনই ভাটিয়ারী এলাকায় বসবাস করতেন। এর মধ্যে মনসুর ও নাসির সম্পর্কে আপন ভাই।
২১ ঘণ্টা আগে