প্রতিনিধি, টঙ্গী (গাজীপুর)

এক মাসের বকেয়া বেতন পেয়ে ১১ ঘণ্টা পর সড়ক ছেড়েছে শ্রমিকরা। বকেয়া বেতনের দাবিতে দিনভর অবরোধ করে বিক্ষোভে অচল হয়ে পড়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক। এক পর্যায়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তায় সন্ধ্যার দিকে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের এক মাসের বেতন পরিশোধ করেন।
মঙ্গলবার (১ অক্টোবর) সকাল ১০টার দিকে গাজীপুর মহানগরের ভোগরা এলাকার অ্যাপারেল প্লাস লিমিটেড কারখানার শ্রমিকেরা আন্দোলনে নামেন। এতে রাজধানী লাঘুয়া গাজীপুরের ব্যস্ততম ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানবাহণন চলাচল বন্ধ হয়ে পড়ে। ভোগান্তিতে পড়েন যানবাহনের চালক ও যাত্রীরা।
এর আগে বেতনের দাবিতে আন্দোলন হলে মালিকপক্ষ গত ১৪ আগস্ট কারখানাটি বন্ধ ঘোষণা করে। এসময় শ্রমিকদের সব পাওনা পরিশোধে ঘোষণা দেন মালিকপক্ষ। সে অনুযায়ী জুলাই মাসের বকেয়া বেতন পরিশোধের কথা ছিল ২৫ সেপ্টেম্বর। তবে তারিখ অনুযায়ী বেতন পরিশোধ না করায় ফের রাস্তায় নামেন শ্রমিকরা। এর মধ্যে দিয়ে মালিক পক্ষ কারখানা বন্ধ ঘোষণা দেন।
গাজীপুর শিল্প পুলিশ ২ এর পুলিশ সুপার সারোয়ার আলম জানান, ওই কারখানার শ্রমিকদের একমাসের বেতন পরিশোধ করার পর শ্রমিকরা সড়ক ছেড়ে দিয়েছে। এতে ১১ ঘণ্টা পর সড়কে যান চলাচল শুরু হয়।

কক্সবাজার জেলা কারাগারের জেলারের দায়িত্বে থাকা দেলোয়ার জাহান বলেন, গতকাল (বৃহস্পতিবার) বিকেল ৪টার পর সোনা মিয়ার জামিননামা কারাগারে পৌঁছালে বিষয়টি আইজি প্রিজনসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে অবহিত করা হয়। প্রয়োজনীয় যাচাই-বাছাই ও আনুষ্ঠানিকতা শেষে আজ সোনা মিয়াকে মুক্তি দেওয়া হয়েছে।
৫ ঘণ্টা আগে
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, জুমার নামাজের আগে বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে নেমেছিল ফাহিমা, লামিয়া ও সুলতানা। একপর্যায়ে তারা বাগানের ভেতরের গভীর ওই পুকুরের পানিতে ডুবে যায়। খবর পেয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তিন শিশুকে মৃত ঘোষণা করেন।
৬ ঘণ্টা আগে
নিহত শ্রমিকদের মধ্যে চারজনের নাম-পরিচয় জানতে পেরেছে আইনশৃঙ্খলা বাহিনী। তারা হলেন— সানি জলদাস (২২), পলাশ জলদাস (২৭), মনসুর আলী (৪০) ও নাসির উদ্দিন (৩৮)। চারজনই ভাটিয়ারী এলাকায় বসবাস করতেন। এর মধ্যে মনসুর ও নাসির সম্পর্কে আপন ভাই।
৭ ঘণ্টা আগে
সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার আল মামুন গণমাধ্যমকে জানান, ফেরদৌস স্টিল শিপইয়ার্ডে তিন শ্রমিক নিহত হয়েছেন। খবর পেয়ে তারা শিপইয়ার্ডের ভেতরে কাজ করছেন, সেখানে উদ্ধারকাজ চলছে। উদ্ধার অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।
১০ ঘণ্টা আগে