১৮ লাখ টাকার ভেজাল সার জব্দ, কারখানা সিলগালা

গাজীপুর প্রতিনিধি
অভিযানে ১১ ধরনের ভেজাল সার ও কীটনাশক জব্দ করেছে উপজেলা প্রশাসন। ছবি: রাজনীতি ডটকম

গাজীপুরের শ্রীপুরে একটি সার ও কীটনাশক তৈরির কারখানায় অভিযান চালিয়ে ১১ ধরনের ভেজাল সার ও কীটনাশক জব্দ করেছে উপজেলা প্রশাসন। এসব সার ও কীটনাশকের বাজারমূল্য ১৮ লাখ টাকার বেশি। পরে ভেজাল সার ও কীটনাশক তৈরির ওই কারখানা সিলগালা করে দেওয়া হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী (ছাতির বাজার) গ্রামের ইসমাইলের মোড়ের ওই কারখানায় অভিযান চালানো হয়।

অভিযানে আট টন নকল আলিফ জিপসাম, দুই টন পাওয়ার জৈবসার, দুই টন শক্তি জিংক প্লাস, দেড় টন গ্রোজিং, ৪২৫ কেজি রোটন প্লাস, সোয়া এক টন জিপসামের কাঁচামাল, ৫৫০ কেজি জিংকের কাঁচামাল, ৯৫০ কেজি ইটের গুঁড়া, দেড় টন খোলা জিপসাম, ২৬ কেজি ডায়াজিনান ও ২০ কেজি ফরফুরান ১৫জি সার জব্দ করা হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, অভিযানে সার তৈরির একটি মেশিন জব্দ করে কারখানাটি সিলগালা করে দেওয়া হয়েছে। জব্দ করা সারের আনুমানিক বাজারমূল্য ১৮ লাখ ৪০ হাজার ৩০০ টাকা।

শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা সুমাইয়া সুলতানা বন্যা জানান, তিনি স্থানীয় এক গণমাধ্যম কর্মীর মাধ্যমে ওই কারখানায় নকল সার ও কীটনাশক প্যাকেটজাত করার খবর পান। তাৎক্ষণিক স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পায়।

কৃষি কর্মকর্তা বন্যা বলেন, ‘গুডাউনে কেবল চিনামাটি দিয়ে বিভিন্ন ধরনের সার তৈরি করা হচ্ছিল। গ্রোজিং, জিংক, বাসুডিন, পাওয়ার, জৈবসার, কাঁচামাল ইটের গুঁড়া ও মাটি দিয়ে বিভিন্ন নামে সার ও কীটনাশক তৈরি করা হচ্ছিল। আমরা মোট ১৮ টন সার ও কীটনাশক জব্দ করেছি। উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সিদ্ধান্তের মাধ্যমে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

কৃষি কর্মকর্তা জানান, ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা এলাকার আলিফ নামে এক ব্যক্তি তিন মাস আগে স্থানীয় সানজিদার গুদাম ভাড়া নিয়ে নকল সার ও কীটনাশক তৈরির ওই কারখানা গড়ে তোলেন। প্রতিষ্ঠিত বিভিন্ন কোম্পানির প্যাকেটে করে ওইসব নকল সার ও কীটনাশক বাজারজাত করা হতো।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শ্রীপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজিব আহমেদ বলেন, ‘ভেজাল সার ও কীটনাশক তৈরির কারখানায় অভিযানে বিভিন্ন ধরনের ভেজাল সার, ভেজাল সার তৈরির কাঁচামাল ও যন্ত্রাংশ জব্দ করে কারখানাটি সিলগালা করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। সার ও বীজ মনিটরিং কমিটির সঙ্গে কথা বলে জব্দ করা ভেজাল সার মাটিতে পুঁতে ফেলা হবে এবং খালি প্যাকেটগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হবে।’

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড: সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টা ১৫ মিনিট থেকে ২০ মিনিটের মধ্যে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ও অন্য বিচারপতিদের প্রবেশপথে ককটেলটি বিস্ফোরণ করা হয়। তবে কে বা কারা ককটেলটি ছুড়ে পালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে বলতে পারেননি সেখানে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা।

৭ ঘণ্টা আগে

সাতক্ষীরায় বিআরটিসি বাসের চাপায় বাইক আরোহী নিহত

ধাক্কায় শুভঙ্কর মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যান। এ সময় বাসটির পেছনের একটি চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান এসআই অনিরুদ্ধ।

৮ ঘণ্টা আগে

সাবেক এমপি আজিজুল হককে ধরে পুলিশে দিল ছাত্রদল

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বলেন, ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীদের সহযোগিতায় আজিজুল হককে আটক করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

৮ ঘণ্টা আগে

চট্টগ্রামে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ, কর্ণফুলীতে সড়ক অবরোধ

কর্ণফুলী থানার ওসি নুর আহমদ জানান, রাত ৮টা ১৫ মিনিটের দিকে আন্দোলনকারীরা অবরোধ কর্মসূচি শেষ করে চলে যান। তিনি বলেন, “আন্দোলকারীরা তাদের কর্মসূচি শেষ করে চলে গেছেন। এখন যান চলাচল শুরু হয়েছে। যানজট কমাতে আমরা কাজ করছি।”

১ দিন আগে
Advertisement