জমি সংক্রান্ত বিরোধে নারী নিহত, আহত ২৫

প্রতিবেদক, রাজনীতি ডটকম

টাঙ্গাইলের বাসাইলে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে মনোয়ারা বেগম (৬০) নামে এক বৃদ্ধা নারী নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছে ২৫ জন। গুরুতর আহত ১১ জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার স্থলবল্লা গ্রামে দুই পক্ষের সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহত মনোয়ারা বেগম স্থলবল্লা গ্রামের শওকত আলীর স্ত্রী।

স্থানীয়রা জানান, বাসাইল উপজেলার স্থলবল্লা গ্রামে বিতর্কিত একটি জমিকে নিয়ে দীর্ঘদিন ধরে স্থলবল্লা দক্ষিণ পাড়ার বেলাল হোসেন, জালাল হোসেনদের সাথে স্থলবল্লা উত্তর পাড়ার আনোয়ার ও রাসেলদের বিরোধ চলে আসছিল। এ নিয়ে একাধিক মামলাও রয়েছে আদালতে। আজ সকালে এ জমি দখল করাকে কেন্দ্র করে দু’পক্ষের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। দা, ফালা, টেটাসহ দেশিও অস্ত্র নিয়ে তারা একে অপরের উপর হামলা করে। এতে ঘটনাস্থলেই মনোয়ারা বেগম মারা যান। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হন। তাদের মধ্যে গুরুতর আহত ১১ জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহার আমিন বলেন, একজন নিহত হওয়ার সংবাদ পেয়েছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

তেলিয়াপাড়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি

শনিবার (২৭ জুন) ভোর ৩টার দিকে হবিগঞ্জ ব্যাটালিয়নের তেলিয়াপাড়া বিওপির অধীন ১৯৮২ নম্বর মেইন পিলারের ১১-এস সাব-পিলারসংলগ্ন সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

৯ ঘণ্টা আগে

লালমনিরহাটে গ্রেপ্তারের পর ২ পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে পালিয়েছে আসামি

শুক্রবার (২৬ জুন) গভীর রাতে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি গ্রামে ওয়ারেন্টভুক্ত আসামি রাশেদুল ইসলাম ওরফে রাশেদকে গ্রেপ্তার করতে যায় পুলিশ। বেলাল হোসেনের ছেলে রাশেদের বিরুদ্ধে চুরিসহ বিভিন্ন অপরাধে একাধিক ওয়ারেন্ট রয়েছে।

১১ ঘণ্টা আগে

তাজিয়া মিছিল থেকে তরুণকে ধাওয়া, বিপণিবিতানে কুপিয়ে হত্যা

বিকেল ৫টার পর বাংলাবাজার থেকে আশুরার একটি মিছিল বের হয়। মিছিলটি বাংলাবাজার বাটা ক্রসিং পার হওয়ার সময় একদল দুর্বৃত্ত আশুরার মিছিলে থাকা এক তরুণকে ধাওয়া করে। একপর্যায়ে ভুক্তভোগী পাশের একটি মার্কেটে ঢুকে পড়েন। সেখানেই দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।

১ দিন আগে

অষ্টগ্রামে হাবেলি বাড়িতে ১৯১ বছরের ঐতিহ্যের মহররম, আজ ‘নিশান গাস্ত’

পবিত্র আশুরা উপলক্ষ্যে আজ শুক্রবার অনুষ্ঠিত হচ্ছে ঐতিহ্যবাহী ‘নিশান গাস্ত’। কারবালার শোক, ত্যাগ, সত্য ও ন্যায়ের আদর্শকে ধারণ করে প্রায় দুই শতাব্দী ধরে নিজস্ব রীতি ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এ শোকানুষ্ঠান পালিত হয়ে আসছে, যা দেশের অন্যান্য অঞ্চলের মহররম পালনের ধরন থেকে অনেকটাই স্বতন্ত্র।

১ দিন আগে