সাভার (ঢাকা) প্রতিনিধি

সাভারে নির্মাণাধীন একটি সেফটিক ট্যাংকে নেমে বিষক্রিয়ায় দুই নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) সকালে সাভারের হেমায়েতপুরের দক্ষিণ মেইটকা গ্রামের প্রবাসী লাল মিয়ার নির্মাণাধীন সেফটিক ট্যাংকে নেমে তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন-সাভারের হেমায়েতপুরের ঝাউচড়ের দক্ষিণ মেইটকা গ্রামের রাজমিস্ত্রী আনিসুল হক (৪০) ও সাদিকুল ইসলাম (৩৯)।
স্থানীয় সুত্রে জানা যায়, প্রবাসী লাল মিয়ার নির্মাণাধীন সেফটিক ট্যাংকের ভিতরে কাজ করতে নামেন এক নির্মাণ শ্রমিক। দীর্ঘ সময় অতিবাহিত হলেও তার কোন সাড়া না পেয়ে তাকে খুঁজতে অপর শ্রমিকও নামেন। এরপর দুজনেরই কোন সাড়াশব্দ না পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে সেফটিক ট্যাংকের ভিতর থেকে অচেতন অবস্থায় ওই দুই নির্মাণ শ্রমিককে উদ্ধার করেন। পরে তাদের সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।
সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া সত্যতা নিশ্চিত করে বলেন, সেপটিক ট্যাংক থেকে মৃত দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে।

নিহত মঞ্জু শেখ সদর উপজেলার আড়িয়া গোহাইলবাড়ি এলাকার দারোগ শেখের ছেলে। তিনি সুজানগর উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ আব্দুর রউফ এবং চরতারাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শেখ রহমত আলীর আপন ভাতিজা।
১ দিন আগে
আহতদের মধ্যে হরিপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবলুর রহমান (৪৮), ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান (৪০), ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আব্দুল মজিদ (৫৭) এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাহাত হোসেনের (২৫) নাম জানা গেছে।
১ দিন আগে
স্থানীয়দের দাবি, দ্রুত অর্থ উপার্জনের আশায় অনেক নারীও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছেন। বর্তমানে মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের অবস্থা ‘বজ্র আঁটুনি ফসকা গেরো’র মতো হয়ে দাঁড়িয়েছে। আগের মতো রাতভর পুলিশি টহল বা মাদক পাচারের রুটে নিয়মিত চেকপোস্টও দেখা যায় না। ফলে জেলার বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার ঘটেছে।
১ দিন আগে
লক্ষ্মীপুরের রায়পুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় গুরুতর আহত মেজো মেয়ে নাফিজা আক্তার ইকরা (১৭) চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে মারা গেছে। এ নিয়ে একই পরিবারের মা ও তিন মেয়ের সবাই মারা গেল। পরিবারে এখন বেঁচে আছে শুধু একমাত্র ছেলে।
২ দিন আগে