মুন্সীগঞ্জে ট্রলারডুবি: নিখোঁজ ২ জনের মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ১০: ৫৪
টংগিবাড়ীর হাসাইলে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের টংগিবাড়ীর হাসাইলে পদ্মার শাখা নদী গৌরগঞ্জ খালে বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে দুর্ঘটনাস্থল থেকে ৫০০ মিটার দূরে নদীতে ভাসমান অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।

মৃতরা হলেন—সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়ন পরিষদের সদস্য হারুনুর রশিদ (৬০) ও ঢাকার ধানমন্ডি এলাকার বাসিন্দা লতিফুর রহমানের ছেলে মাহফুজুর রহমান (৩৫)। এ নিয়ে এ দুর্ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়ালো চারে।

টংগিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোয়েব আলী বলেন, ‘স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে সংবাদ দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে। স্বজনের কাছে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলেছে।’

গত শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গৌরগঞ্জ খালে ট্রলারডুবে গেলে ফাইজা (৬) ও শিফার (১৫) মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় আরও দুইজন নিখোঁজ ছিলেন।

এদিকে ঘটনার পরদিন নদীর ৩০ ফুট নিচ থেকে ট্রলারটি উদ্ধার হয়। দুর্ঘটনার পর জব্দ করা হয়েছে বাল্কহেড। আটক করা হয়েছে তিনজনকে। ডুবে যাওয়া ট্রলারের মালিক মো. আলামিন বাদী হয়ে বাল্কহেডের মালিক ও চালকসহ পাঁচজনকে আসামি করে টংগিবাড়ী থানায় মামলা করেছেন।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

তেলিয়াপাড়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি

শনিবার (২৭ জুন) ভোর ৩টার দিকে হবিগঞ্জ ব্যাটালিয়নের তেলিয়াপাড়া বিওপির অধীন ১৯৮২ নম্বর মেইন পিলারের ১১-এস সাব-পিলারসংলগ্ন সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

১৫ ঘণ্টা আগে

লালমনিরহাটে গ্রেপ্তারের পর ২ পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে পালিয়েছে আসামি

শুক্রবার (২৬ জুন) গভীর রাতে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি গ্রামে ওয়ারেন্টভুক্ত আসামি রাশেদুল ইসলাম ওরফে রাশেদকে গ্রেপ্তার করতে যায় পুলিশ। বেলাল হোসেনের ছেলে রাশেদের বিরুদ্ধে চুরিসহ বিভিন্ন অপরাধে একাধিক ওয়ারেন্ট রয়েছে।

১৭ ঘণ্টা আগে

তাজিয়া মিছিল থেকে তরুণকে ধাওয়া, বিপণিবিতানে কুপিয়ে হত্যা

বিকেল ৫টার পর বাংলাবাজার থেকে আশুরার একটি মিছিল বের হয়। মিছিলটি বাংলাবাজার বাটা ক্রসিং পার হওয়ার সময় একদল দুর্বৃত্ত আশুরার মিছিলে থাকা এক তরুণকে ধাওয়া করে। একপর্যায়ে ভুক্তভোগী পাশের একটি মার্কেটে ঢুকে পড়েন। সেখানেই দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।

১ দিন আগে

অষ্টগ্রামে হাবেলি বাড়িতে ১৯১ বছরের ঐতিহ্যের মহররম, আজ ‘নিশান গাস্ত’

পবিত্র আশুরা উপলক্ষ্যে আজ শুক্রবার অনুষ্ঠিত হচ্ছে ঐতিহ্যবাহী ‘নিশান গাস্ত’। কারবালার শোক, ত্যাগ, সত্য ও ন্যায়ের আদর্শকে ধারণ করে প্রায় দুই শতাব্দী ধরে নিজস্ব রীতি ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এ শোকানুষ্ঠান পালিত হয়ে আসছে, যা দেশের অন্যান্য অঞ্চলের মহররম পালনের ধরন থেকে অনেকটাই স্বতন্ত্র।

১ দিন আগে