প্রতিবেদক, রাজনীতি ডটকম

বৈষম্যবিরোধী আন্দোলনে সরকার পতনের পরে বিক্ষুব্ধ মানুষের রোষাণলের শিকার হয়েছেন পুলিশ সদস্যরা। ভাঙচুর করা হয় বাহিনীটির গুরুত্বপূর্ণ স্থাপনা ও থানা। এই রোষাণলের থেকে মুক্ত আছেন হাতিরঝিল থানা। সেখানে হয়নি কোন ভাঙচুর বা লুটপাটের ঘটনা।
শনিবার (১০ আগস্ট) দুপুরের দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) হাতিরঝিল থানায় সরজমিনে গিয়ে দেখা যায়, থানায় প্রবেশের প্রধান গেটে দাঁড়িয়ে আছে সেনা সদস্যরা। সেনা সদস্য সাথে কাছ থেকে হাসিমুখে অনুমতি নিয়ে থানার ভিতরে প্রবেশ করা হলো।
ডিউটি অফিসারের কক্ষে প্রবেশ করে দেখা যায় দায়িত্বরত পুলিশ পৃথক টেবিলের থাকা দুটি কম্পিউটার কাজ করছে। পাশেই পোশাক পড়ে দাঁড়িয়ে আছে অন্যান্য পুলিশ সদস্যরা। সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যের সঙ্গে কথা বলে জানা যায় এই থানা কোনো হামলার ঘটনা ঘটেনি পাশাপাশি কোন লুটের ঘটনাও ঘটেনি।
বৈষম্যবিরোধী আন্দোলনে সরকার পতনের পরে বিক্ষুব্ধ মানুষের রোষণলের পড়ার ভয়ে অনেক পুলিশ সদস্যরা গা ঢাকা দেয় থানা থেকে। ইতিমধ্যে অনেক পুলিশ সদস্যই থানায় যোগদান করেছে। গতকাল থেকে আমাদের থানার কার্যক্রম শুরু করা হয়েছে।
তাদের কাছে জানতে চাওয়া হয়, সড়কে টহল ডিউটির ব্যবস্থা করা হবে কিনা? এর উত্তরে পুলিশ সদস্যরা জানান, আমাদের থানার কার্যক্রম পূর্ণাঙ্গ ভাবে যত দ্রুত সম্ভব চালু করা যায় সেই বিষয়ে কর্মকর্তারা কাজ করছে।
এছাড়া হাতিরঝিল থানার বেশ কয়েকটি কক্ষে পুলিশের অবস্থান লক্ষ্য করা যায়।

কক্সবাজার জেলা কারাগারের জেলারের দায়িত্বে থাকা দেলোয়ার জাহান বলেন, গতকাল (বৃহস্পতিবার) বিকেল ৪টার পর সোনা মিয়ার জামিননামা কারাগারে পৌঁছালে বিষয়টি আইজি প্রিজনসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে অবহিত করা হয়। প্রয়োজনীয় যাচাই-বাছাই ও আনুষ্ঠানিকতা শেষে আজ সোনা মিয়াকে মুক্তি দেওয়া হয়েছে।
১০ ঘণ্টা আগে
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, জুমার নামাজের আগে বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে নেমেছিল ফাহিমা, লামিয়া ও সুলতানা। একপর্যায়ে তারা বাগানের ভেতরের গভীর ওই পুকুরের পানিতে ডুবে যায়। খবর পেয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তিন শিশুকে মৃত ঘোষণা করেন।
১১ ঘণ্টা আগে
নিহত শ্রমিকদের মধ্যে চারজনের নাম-পরিচয় জানতে পেরেছে আইনশৃঙ্খলা বাহিনী। তারা হলেন— সানি জলদাস (২২), পলাশ জলদাস (২৭), মনসুর আলী (৪০) ও নাসির উদ্দিন (৩৮)। চারজনই ভাটিয়ারী এলাকায় বসবাস করতেন। এর মধ্যে মনসুর ও নাসির সম্পর্কে আপন ভাই।
১২ ঘণ্টা আগে
সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার আল মামুন গণমাধ্যমকে জানান, ফেরদৌস স্টিল শিপইয়ার্ডে তিন শ্রমিক নিহত হয়েছেন। খবর পেয়ে তারা শিপইয়ার্ডের ভেতরে কাজ করছেন, সেখানে উদ্ধারকাজ চলছে। উদ্ধার অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।
১৫ ঘণ্টা আগে