প্রতিবেদক, রাজনীতি ডটকম

জঙ্গি আস্তানা সন্দেহে নারায়ণগঞ্জের রূপগঞ্জের আড়িয়াবো এলাকায় ঘিরে রাখা একটি চারতলা বাড়িতে অভিযান শুরু করেছে অ্যান্টি টেররিজম ইউনিট। মঙ্গলবার (২ জুলাই) দুপুর দেড়টার দিকে অভিযান শুরু হয়। বিকেল সাড়ে ৩টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযান চলছে।
অ্যান্টি টেররিজম ইউনিট ঢাকার পুলিশ সুপার (অপারেশন) মোহাম্মদ ছানোয়ার হোসেন এ তথ্য জানান।
আজ মঙ্গলবার সকাল থেকে সৌদি আরব প্রবাসী জাকির হোসেনের ৪ তলা বাড়ি ঘিরে রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
সানোয়ার হোসেন জানান, গত ৫ জুন নরসিংদী থেকে এক জঙ্গিকে গ্রেপ্তার করা হয়। গতকাল ১ জুলাই কক্সবাজার থেকে এক নারীকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রূপগঞ্জে বরপা আড়িয়াবো এলাকায় সৌদি আরব প্রবাসী জাকিরের ৪ তলা বাড়িতে অভিযান চালানো হচ্ছে। এখানে একাধিক জঙ্গি থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আজ সকাল ১০টার দিকে বাড়িটি ঘেরাও করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। দুপুরে অভিযান শুরু হয়।
অ্যান্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) মাহফুজুল আলম রাসেল জানান, নারায়ণগঞ্জের রূপগঞ্জের বাড়িটিতে দুপুর দেড়টার দিকে অভিযান শুরু হয়। অভিযান শেষ হলে বিস্তারিত বলা যাবে। অভিযানে নেতৃত্বে দিচ্ছেন এটিইউর পুলিশ সুপার (অপারেশনস) মোহাম্মদ ছানোয়ার হোসেন।

কক্সবাজার জেলা কারাগারের জেলারের দায়িত্বে থাকা দেলোয়ার জাহান বলেন, গতকাল (বৃহস্পতিবার) বিকেল ৪টার পর সোনা মিয়ার জামিননামা কারাগারে পৌঁছালে বিষয়টি আইজি প্রিজনসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে অবহিত করা হয়। প্রয়োজনীয় যাচাই-বাছাই ও আনুষ্ঠানিকতা শেষে আজ সোনা মিয়াকে মুক্তি দেওয়া হয়েছে।
১২ ঘণ্টা আগে
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, জুমার নামাজের আগে বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে নেমেছিল ফাহিমা, লামিয়া ও সুলতানা। একপর্যায়ে তারা বাগানের ভেতরের গভীর ওই পুকুরের পানিতে ডুবে যায়। খবর পেয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তিন শিশুকে মৃত ঘোষণা করেন।
১৩ ঘণ্টা আগে
নিহত শ্রমিকদের মধ্যে চারজনের নাম-পরিচয় জানতে পেরেছে আইনশৃঙ্খলা বাহিনী। তারা হলেন— সানি জলদাস (২২), পলাশ জলদাস (২৭), মনসুর আলী (৪০) ও নাসির উদ্দিন (৩৮)। চারজনই ভাটিয়ারী এলাকায় বসবাস করতেন। এর মধ্যে মনসুর ও নাসির সম্পর্কে আপন ভাই।
১৪ ঘণ্টা আগে
সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার আল মামুন গণমাধ্যমকে জানান, ফেরদৌস স্টিল শিপইয়ার্ডে তিন শ্রমিক নিহত হয়েছেন। খবর পেয়ে তারা শিপইয়ার্ডের ভেতরে কাজ করছেন, সেখানে উদ্ধারকাজ চলছে। উদ্ধার অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।
১৭ ঘণ্টা আগে