দীর্ঘ ১২ ঘণ্টা পর ঢাকা থেকে ট্রেন চলাচল শুরু

প্রতিবেদক, রাজনীতি ডটকম

আন্তঃনগর পঞ্চগড় এক্সপ্রেস (৭৯৩) ট্রেনের বগি উদ্ধার শেষে আবারও ট্রেন চলাচল শুরু হয়েছে। আজ সকালে ঢাকা থেকে কোন ট্রেন ছেড়ে না যাওয়ায় শিডিউল ভেঙে পড়ে। প্রতিটি ট্রেন বিলম্ব নিয়ে ঢাকা ছাড়ছে। ফলে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

শুক্রবার (২৫ অক্টোবর) সকাল থেকে ট্রেন চলাচল শুরু হয়, তবে এখনও ট্রেন ছাড়তে দেরি হচ্ছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। ট্রেনের শিডিউল ভেঙে যাওয়ার কারণে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এদিন দুপুর ১২টা থেকে ট্রেন চলাচল শুরু হয়। তবে দীর্ঘ সময় ট্রেন চলাচল বন্ধ থাকায় যারা যাত্রা বাতিল করেছেন তাদের টিকিটের টাকা ফেরত দেওয়ার কথা জানিয়েছে রেলওয়ে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে কমলাপুর স্টেশন এলাকায় পঞ্চগড় এক্সপ্রেস লাইনচ্যুত হয়। ফলে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

কমলাপুর স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার গণমাধ্যমকে জানিয়েছেন, উদ্ধার কাজ শেষ হয়েছে। কিন্তু পঞ্চগড় এক্সপ্রেসের কোচগুলো উদ্ধার করে রাখার কারণে ১, ২, ৩ ও ৪ নম্বর প্লাটফর্মের লাইন বন্ধ আছে। সেগুলো ক্লিয়ার করার চেষ্টা চলছে।

ট্রেন ছাড়ার বিষয়ে তিনি বলেন, নির্ধারিত সময়ে ট্রেনগুলো ছাড়া যাচ্ছে না। রাত থেকে এখন পর্যন্ত চার জোড়া ট্রেন আসা যাওয়া করেছে। এখন পর্যন্ত বেশ কয়েকটি ট্রেন ছেড়ে যাওয়ার জন্য অপেক্ষমাণ আছে। রেল কর্তৃপক্ষ যাত্রীদের মোবাইলে রাত থেকেই এসএমএস পাঠানোর মাধ্যমে সম্ভাব্য দেরির বিষয়টি অবগত করেছে।

ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন গণমাধ্যমকে বলেন, পঞ্চগড় এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হওয়ায় ট্রেন চলাচলের শিডিউলের বিপর্যয় হয়েছে। তবে এখন যথারীতি ট্রেন আসা-যাওয়া করছে।

ঢাকা রেলওয়ে স্টেশন এলাকায় আন্তনগর ট্রেন পঞ্চগড় এক্সপ্রেস (৭৯৩) লাইনচ্যুতির ঘটনায় দীর্ঘ সময় ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে ট্রেনের শিডিউল বিপর্যয়ের কারণে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বিশেষ করে ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য কমলাপুর স্টেশনে ভিড় দেখা গেছে। কয়েকজন জানান, ট্রেন ছাড়তে দেরি হওয়ায় বিপাকে পড়েছেন তারা। তবে রেলওয়ে থেকে তাদের আশ্বস্ত করা হয়েছে, ট্রেন দ্রুত ছেড়ে যাবে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

চাটমোহরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ৮

আহতদের মধ্যে হরিপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবলুর রহমান (৪৮), ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান (৪০), ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আব্দুল মজিদ (৫৭) এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাহাত হোসেনের (২৫) নাম জানা গেছে।

১ দিন আগে

পাচারের ‘নিরাপদ রুট’ নড়াইল মাদকে সয়লাব

স্থানীয়দের দাবি, দ্রুত অর্থ উপার্জনের আশায় অনেক নারীও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছেন। বর্তমানে মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের অবস্থা ‘বজ্র আঁটুনি ফসকা গেরো’র মতো হয়ে দাঁড়িয়েছে। আগের মতো রাতভর পুলিশি টহল বা মাদক পাচারের রুটে নিয়মিত চেকপোস্টও দেখা যায় না। ফলে জেলার বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার ঘটেছে।

১ দিন আগে

লক্ষ্মীপুরে আহত আরেক বোনের মৃত্যু, মারা গেছে ঘাতকও

লক্ষ্মীপুরের রায়পুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় গুরুতর আহত মেজো মেয়ে নাফিজা আক্তার ইকরা (১৭) চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে মারা গেছে। এ নিয়ে একই পরিবারের মা ও তিন মেয়ের সবাই মারা গেল। পরিবারে এখন বেঁচে আছে শুধু একমাত্র ছেলে।

২ দিন আগে

সাপাহার সীমান্তে শূন্যরেখায় থাকা ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

নওগাঁর সাপাহার সীমান্তের শূন্যরেখায় থাকা ৯ জনকে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ধারণা করছে, পুশইনে ব্যর্থ হয়ে গতকাল বুধবার রাতের কোনো এক সময়ে তাদের ফিরিয়ে নেওয়া হয়েছে।

২ দিন আগে