প্রতিবেদক, রাজনীতি ডটকম

ব্রাহ্মণবাড়িয়ায় আলোচিত কলেজছাত্র আশরাফুর রহমান ইজাজ হত্যা মামলার প্রধান আসামি ও বহিষ্কৃত ছাত্রলীগ নেতা হাসান আল ফারাবী জয়কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৮ জুন) সকালে তাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার ফারাবী ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে মাস্টার্সে অধ্যয়নরত ও বহিষ্কৃত ছাত্রলীগ নেতা।
মামলার বিবরণ অনুযায়ী, বুধবার (৫ জুন) ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে ভোট অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণকালে একটি মিশনারি স্কুলের ভোটকেন্দ্রে লাইনে দাঁড়ানো নিয়ে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক ভিপি জালাল হোসেন ভূঁইয়ার সঙ্গে আশরাফুর রহমান ইজাজের বাদানুবাদ হয়। একপর্যায়ে ইজাজকে ভোটারের লাইন থেকে ধাক্কা দিয়ে বের করে দেন জালাল। এ নিয়ে আশরাফুল রহমান ইজাজ প্রতিবাদ করেন। এ সময় খোকাসহ তার সঙ্গে থাকা সহযোগীরা ইজাজকে দেখে নেয়ার হুমকি দেন। পরে ওই দিন সন্ধ্যায় বাড়ি থেকে বের হওয়ার পরই প্রকাশ্যে তাকে গুলি করে হত্যা করা হয়।
পুলিশ ও এলাকাবাসী জানান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহদাৎ হোসেন শোভন আনারস প্রতীক নিয়ে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিজয়ী হন। এ সময় কলেজ পাড়া থেকে শাহদাৎ হোসেন শোভনের সমর্থনে একটি বিজয় মিছিল বের করা হয়। মিছিলে শিক্ষার্থী আশরাফুর রহমান ইজাজও ছিলেন। তবে কিছু বুঝে ওঠার আগেই ছাত্রলীগ নেতা আল ফারাবী জয় তার মাথায় পরপর দুটি গুলি করেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে হাসপাতালে নেয়ার পথে মারা যান ইজাজ।

কক্সবাজার জেলা কারাগারের জেলারের দায়িত্বে থাকা দেলোয়ার জাহান বলেন, গতকাল (বৃহস্পতিবার) বিকেল ৪টার পর সোনা মিয়ার জামিননামা কারাগারে পৌঁছালে বিষয়টি আইজি প্রিজনসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে অবহিত করা হয়। প্রয়োজনীয় যাচাই-বাছাই ও আনুষ্ঠানিকতা শেষে আজ সোনা মিয়াকে মুক্তি দেওয়া হয়েছে।
১৪ ঘণ্টা আগে
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, জুমার নামাজের আগে বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে নেমেছিল ফাহিমা, লামিয়া ও সুলতানা। একপর্যায়ে তারা বাগানের ভেতরের গভীর ওই পুকুরের পানিতে ডুবে যায়। খবর পেয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তিন শিশুকে মৃত ঘোষণা করেন।
১৫ ঘণ্টা আগে
নিহত শ্রমিকদের মধ্যে চারজনের নাম-পরিচয় জানতে পেরেছে আইনশৃঙ্খলা বাহিনী। তারা হলেন— সানি জলদাস (২২), পলাশ জলদাস (২৭), মনসুর আলী (৪০) ও নাসির উদ্দিন (৩৮)। চারজনই ভাটিয়ারী এলাকায় বসবাস করতেন। এর মধ্যে মনসুর ও নাসির সম্পর্কে আপন ভাই।
১৬ ঘণ্টা আগে
সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার আল মামুন গণমাধ্যমকে জানান, ফেরদৌস স্টিল শিপইয়ার্ডে তিন শ্রমিক নিহত হয়েছেন। খবর পেয়ে তারা শিপইয়ার্ডের ভেতরে কাজ করছেন, সেখানে উদ্ধারকাজ চলছে। উদ্ধার অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।
১৯ ঘণ্টা আগে