প্রতিবেদক, রাজনীতি ডটকম

নরসিংদীর মাধবদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ মাদরাসাছাত্র মো. সুমন রহমান অনিক (২১) মারা গেছেন। ৩৫ দিন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি) হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ে শুক্রবার (২৩ আগস্ট) মারা যান তিনি।
গত ১৮ জুলাই মাধবদীতে ঢাকা-সিলেট মহাসড়কে আন্দোলনে অংশ নেন সুমন। এ সময় পুলিশের ছোড়া গুলিতে আহত হন তিনি।
নিহতের স্বজনরা জানান, কোটা সংস্কার আন্দোলনে গিয়ে গত ১৮ জুলাই পুলিশের ছোড়া গুলিতে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে, পরে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়। এ পর্যন্ত চারবার তার পেটে অস্ত্রোপচার হয়েছে। সম্প্রতি তার পেটে ইনফেকশন হওয়ায় আবারও অস্ত্রোপচার করতে হবে বলে জানিয়েছেন তার চিকিৎসক। পরে উন্নত চিকিৎসার জন্য পিজি হাসপাতালে নেওয়া হয় সুমনকে। সেখানেই আজ ভোর ৫টার দিকে মারা যান সুমন।
নিহত সুমন মাধবদী পৌর শহরের সিদ্দিক নগর মহল্লার মৃত হোসেন আলীর ছেলে এবং মাধবদীর জালপট্টি এমদাদিয়া দাখিল মাদরাসার দশম শ্রেণির শিক্ষার্থী। দরিদ্র পরিবারে বাবা মারা যাওয়ার পর অসুস্থ মায়ের চিকিৎসাসেবাসহ ভাইদের সঙ্গে তরকারি বিক্রি করে সংসার চালাতেন সুমন।
স্বজনরা আরও জানান, সংকটাপন্ন সুমনকে দেখতে ঢাকা কুর্মিটোলা হাসপাতালে যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলমসহ শিক্ষার্থীরা। এ সময় তাদের পক্ষ থেকে জানানো হয়, সুমনের অবস্থা সংকটাপন্ন, তার উন্নত চিকিৎসা দরকার।
এ ছাড়া আহত সুমনকে দেখতে হাসপাতালে যান বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক সাবেক এমপি খায়রুল কবির খোকনসহ স্থানীয় নেতা-কর্মীরা। এ সময় বিএনপির পক্ষ থেকে নগদ অর্থ দিয়ে সহযোগিতা করা হয়। সুমনকে বাঁচাতে মাধবদী বৈষম্যবিরোধী ছাত্র-জনতাসহ অনেকে সাহায্যের হাত বাড়িয়ে দেন।
কথা হলে নিহত সুমনের বড় ভাই মো. জুলহাস মিয়া বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুরানবাসস্ট্যান্ড এলাকায় পুলিশের গুলিতে আহত হয় সুমন। ভাইকে বাঁচানোর জন্য বৈষম্যবিরোধী ছাত্র-জনতাসহ, স্থানীয় নেতা-কর্মীরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। কিন্তু ভাই আমার সবাইকে কাঁদিয়ে চলে গেল।’
তিনি নিহত সুমনের জন্য দেশবাসীর কাছে দোয়া চান। সেই সঙ্গে খুনিদের বিচারের আওতায় আনার দাবি জানান।
ঢাকা কুর্মিটোলা হাসপাতাল সূত্র জানায়, নিহত সুমনের পেটে একাধিক অস্ত্রপাচার হয়েছে। একটি গুলি পিত্তথলির ভেতরে আটকে যায়। পরে পিত্তথলি কেটে ফেলে দেওয়া হয়। কিন্তু পেটে গুলির কারণে চামড়ায় সেলাই করলেই তা ছুটে যায়। হাসপাতাল কর্তৃপক্ষ সুমনকে উন্নত চিকিৎসায় জন্য বিদেশে নেওয়ার পরামর্শ দিয়েছিল।

বিকেল ৫টার পর বাংলাবাজার থেকে আশুরার একটি মিছিল বের হয়। মিছিলটি বাংলাবাজার বাটা ক্রসিং পার হওয়ার সময় একদল দুর্বৃত্ত আশুরার মিছিলে থাকা এক তরুণকে ধাওয়া করে। একপর্যায়ে ভুক্তভোগী পাশের একটি মার্কেটে ঢুকে পড়েন। সেখানেই দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।
১ দিন আগে
পবিত্র আশুরা উপলক্ষ্যে আজ শুক্রবার অনুষ্ঠিত হচ্ছে ঐতিহ্যবাহী ‘নিশান গাস্ত’। কারবালার শোক, ত্যাগ, সত্য ও ন্যায়ের আদর্শকে ধারণ করে প্রায় দুই শতাব্দী ধরে নিজস্ব রীতি ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এ শোকানুষ্ঠান পালিত হয়ে আসছে, যা দেশের অন্যান্য অঞ্চলের মহররম পালনের ধরন থেকে অনেকটাই স্বতন্ত্র।
১ দিন আগে
লক্ষ্মীপুরের রায়পুরে একটি বাসায় ঢুকে মা ও তিন মেয়েকে হত্যার ঘটনায় মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে নিহত পরিবারের একমাত্র ছেলে জুনাইদ ইসলাম সিফাত অজ্ঞাত পরিচয়দের আসামি করে মামলাটি দায়ের করেন।
১ দিন আগে
নিহত মঞ্জু শেখ সদর উপজেলার আড়িয়া গোহাইলবাড়ি এলাকার দারোগ শেখের ছেলে। তিনি সুজানগর উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ আব্দুর রউফ এবং চরতারাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শেখ রহমত আলীর আপন ভাতিজা।
১ দিন আগে