রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর বালিয়াকান্দিতে পাইপ ভর্তি পিকআপ ও ব্যাটারিচালিত অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে বাবা-মেয়ের মৃত্যু হয়েছে।
রোববার (২৮ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার নারুয়া ইউনিয়নের মৃগী নারুয়া সড়কের বড় ঘিকমলা এলাকায় এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন- কালুখালী উপজেলার সাওরাইল গ্রামের ভ্যানচালক মো. হাসেম মণ্ডল (৫০) ও তার মেয়ে হালিমা বেগম (২৭)।
নারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জহুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আজ দুপুর আনুমানিক ২টার দিকে ব্যাটারিচালিত ভ্যান চালক মো. হাসেম মণ্ডল ও তার মেয়ে হালিমা বেগম ও বিউটি আক্তার নারুয়া বাজারের দিকে যাচ্ছিলেন। পথে মধ্যে বড় ঘিকমলা বাজার মোড় এলাকায় পৌঁছালে আরএফএল কোম্পানির একটি পিকআপভ্যানের সঙ্গে অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হালিমা বেগম মারা যান। আহতদের উদ্ধার করে পাংশা হাসপাতালে নেওয়ার পথে হাসেম মণ্ডল মারা যান।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসেন জানান, পিকআপভ্যান ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। পুলিশ পিকআপ ভ্যানটিকে আটক করেছে। তবে চালক ও তার সহযোগী পালিয়ে গেছেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কক্সবাজার জেলা কারাগারের জেলারের দায়িত্বে থাকা দেলোয়ার জাহান বলেন, গতকাল (বৃহস্পতিবার) বিকেল ৪টার পর সোনা মিয়ার জামিননামা কারাগারে পৌঁছালে বিষয়টি আইজি প্রিজনসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে অবহিত করা হয়। প্রয়োজনীয় যাচাই-বাছাই ও আনুষ্ঠানিকতা শেষে আজ সোনা মিয়াকে মুক্তি দেওয়া হয়েছে।
১১ ঘণ্টা আগে
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, জুমার নামাজের আগে বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে নেমেছিল ফাহিমা, লামিয়া ও সুলতানা। একপর্যায়ে তারা বাগানের ভেতরের গভীর ওই পুকুরের পানিতে ডুবে যায়। খবর পেয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তিন শিশুকে মৃত ঘোষণা করেন।
১২ ঘণ্টা আগে
নিহত শ্রমিকদের মধ্যে চারজনের নাম-পরিচয় জানতে পেরেছে আইনশৃঙ্খলা বাহিনী। তারা হলেন— সানি জলদাস (২২), পলাশ জলদাস (২৭), মনসুর আলী (৪০) ও নাসির উদ্দিন (৩৮)। চারজনই ভাটিয়ারী এলাকায় বসবাস করতেন। এর মধ্যে মনসুর ও নাসির সম্পর্কে আপন ভাই।
১৩ ঘণ্টা আগে
সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার আল মামুন গণমাধ্যমকে জানান, ফেরদৌস স্টিল শিপইয়ার্ডে তিন শ্রমিক নিহত হয়েছেন। খবর পেয়ে তারা শিপইয়ার্ডের ভেতরে কাজ করছেন, সেখানে উদ্ধারকাজ চলছে। উদ্ধার অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।
১৬ ঘণ্টা আগে