এ কে আজাদ জয়ী হলেন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
এ কে আজাদ

ফরিদপুর-৩ আসনে জয়ী হলেন শিল্পপতি, সমকাল পত্রিকার প্রকাশক ও চ্যানেল টুয়েন্টিফোর-এর স্বত্ত্বাধিকারী এ কে আজাদ। স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীক নিয়ে ১ লাখ ৩৪ হাজার ৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী শামীম হক পেয়েছেন ৭৫ হাজার ৮৯ ভোট

আসনটিতে নির্বাচন ঘিরে চলছিল টান টান উত্তেজনা। পাল্টাপাল্টি অভিযোগের মুখে জেলা পুলিশ সুপারকে প্রত্যাহার করে নির্বাচন কমিশন। একে অপরের বিরুদ্ধে মামলা দায়ের করেন ডজন খানেক। সংঘর্ষের ঘটনাও ঘটে বেশ কয়েকটি। সকল জ্বল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে জয়ের মালা ছিনিয়ে আনেন এ কে আজাদ।

আসনটিতে ১৫৪ কেন্দ্রের মোট বৈধ ভোটের সংখ্যা ২ লাখ ১০ হাজার ৮২৪, বাতিল ভোট ২ হাজার ২০০, সর্বমোট প্রদত্ত ভোট ২ লাখ ১৩ হাজার ২৪। আর প্রদত্ত ভোটের শতকরা হার ৫২ দশমিক ৬৯ শতাংশ।

ফরিদপুর-৩ আসনে এ. কে. আজাদ ও শামীম হকের সঙ্গে আরও প্রতিদ্বন্দ্বিতা করেন বাংলাদেশ কংগ্রেসের মুঈদ হোসেন আরিফ (ডাব) তার প্রাপ্ত ভোট ৪৪১, জাতীয় পার্টির এস, এম, ইয়াহিয়া (লাঙ্গল) তার প্রাপ্ত ভোট ৫৮৩, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের গোলাম রাব্বানী খাঁন (নোঙ্গর) তার প্রাপ্ত ভোট ২৯২, বাংলাদেশ সুপ্রিম পার্টির মো. দেলোয়ার হোসেন (একতারা) তার প্রাপ্ত ভোট ৩২১।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

আড়ায় ঝুলছিল মায়ের মরদেহ, মেঝেতে নিথর ৪ বছর বয়সী মেয়ে

প্রতিবেশীরা জানান, কনিকার বাড়ি পাশের ঢাকা জেলার ধামরাই উপজেলার ঝুরঝুরিয়া গ্রামে। বছর বছর ছয়েক আগে প্রেমের সম্পর্ক থাকা রাজীবের সঙ্গে তার বিয়ে হয়। তবে বিয়ের পর থেকেই তাদের মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই ছিল। বৃহস্পতিবার রাতেও তাদের মধ্যে ঝগড়া হলে রাজীব বাড়ি ছেড়ে বেরিয়ে যান।

১৮ ঘণ্টা আগে

ফাঁসির আসামির বদলে কারাভোগ, জামিনে মুক্ত সেই সোনা মিয়া

কক্সবাজার জেলা কারাগারের জেলারের দায়িত্বে থাকা দেলোয়ার জাহান বলেন, গতকাল (বৃহস্পতিবার) বিকেল ৪টার পর সোনা মিয়ার জামিননামা কারাগারে পৌঁছালে বিষয়টি আইজি প্রিজনসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে অবহিত করা হয়। প্রয়োজনীয় যাচাই-বাছাই ও আনুষ্ঠানিকতা শেষে আজ সোনা মিয়াকে মুক্তি দেওয়া হয়েছে।

১৮ ঘণ্টা আগে

পরিত্যক্ত পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল ২ বোনসহ ৩ শিশুর

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, জুমার নামাজের আগে বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে নেমেছিল ফাহিমা, লামিয়া ও সুলতানা। একপর্যায়ে তারা বাগানের ভেতরের গভীর ওই পুকুরের পানিতে ডুবে যায়। খবর পেয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তিন শিশুকে মৃত ঘোষণা করেন।

১৯ ঘণ্টা আগে

সীতাকুণ্ডের শিপইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ মৃত্যু বেড়ে ৮

নিহত শ্রমিকদের মধ্যে চারজনের নাম-পরিচয় জানতে পেরেছে আইনশৃঙ্খলা বাহিনী। তারা হলেন— সানি জলদাস (২২), পলাশ জলদাস (২৭), মনসুর আলী (৪০) ও নাসির উদ্দিন (৩৮)। চারজনই ভাটিয়ারী এলাকায় বসবাস করতেন। এর মধ্যে মনসুর ও নাসির সম্পর্কে আপন ভাই।

২০ ঘণ্টা আগে