প্রতিমা ভাঙচুরের ঘটনায় গাজীপুরে ২ কিশোর আটক

গাজীপুর প্রতিনিধি
গত বুধবার গাজীপুরের ওই মণ্ডপে নির্মাণাধীন প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত

গাজীপুর মহানগরীর কাশিমপুরে প্রতিমা ভাংচুরের ঘটনায় দুই কিশোরকে আটক করেছে পুলিশ। আদালতের মাধ্যমে তাদের দুজনকে কিশোর সংশোধন কেন্দ্রে পাঠানো হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান জানান, সোমবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাতে রাকিবকে ও মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ভোরে নাজমুলকে আটক করা হয়।

আটক দুই কিশোরের বাড়ি গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার রবিদাস পাড়ায়। এর মধ্যে একজন স্থানীয় একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

কাশিমপুরের শ্মশানঘাট পূজা মণ্ডপে গত বুধবার (১৭ সেপ্টেম্বর) নির্মাণাধীন প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে। পূজার আয়োজক অগ্রগামী যুব সংঘ সর্বজনীন দুর্গাপূজা মণ্ডপের সভাপতি প্রবীর দত্ত বাপ্পা পরদিন বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) অজ্ঞাতদের আসামি করে একটি মামলা করেন।

গাজীপুর মহানগর পুলিশের (জিএমপির) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান বলেন, আটক দুজন প্রতিমা তৈরির কাজ দেখতে গেলে প্রতিমার কারিগর তাদের সঙ্গে দুর্ব্যবহার করে। একপর্যায়ে তারা ওখানে দাঁড়িয়ে থাকায় তাদেরকে দূরে যেতে বলে। কারিগরদের ব্যাবহারে তারা রুষ্ট হয়ে প্রতিমা ভাঙার সিদ্ধান্ত নেয়।

প্রবীর দত্ত বাপ্পা বলেন, গত বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার মধ্যে এ ঘটনা ঘটে। আমি মণ্ডপে আলো জ্বালাতে গিয়ে দেখি প্রতিমাগুলো ভাঙচুর করা হয়েছে। গণেশের মাথা ভাঙা, লক্ষ্মীর মুখমণ্ডল ভাঙা, দেবী দুর্গার হাত ভাঙা, অসুরের হাত ভাঙা ও বাহনগুলোর কান-হাত ভাঙা।

শ্মশানঘাট পূজা মণ্ডপে নির্মাণাধীন প্রতিমাগুলো কাপড় দিয়ে ঘেরা ছিল। সেখানে কোনো পাহারার ব্যবস্থা বা সিসি ক্যামেরা ছিল না। ভাঙচুরেরর খবর পেয়ে গাজীপুর মহানগর পুলিশের ৎঅপরাধ দক্ষিণ বিভাগের উপকমিশনার তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছিলেন।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

গ্রিসযাত্রায় ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির সলিল সমাধি, নিখোঁজ সুনামগঞ্জের ৬ তরুণ

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।

১ দিন আগে

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অনুষ্ঠানে মাদরাসাশিক্ষার্থীদের বাধা, সংঘর্ষে আহত ৩০

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

৩ দিন আগে

নরসিংদীতে ইউপি চেয়ারম্যানের সমর্থক ও বিএনপির সংঘর্ষ, আহত ১৫

আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।

৩ দিন আগে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরা, প্রথম ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা

হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।

৪ দিন আগে