জেনেভা ক্যাম্পে গুলিবিদ্ধ এক জনের মৃত্যু

প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে মাদক কারবারিদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ চলাকালে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় গুলিবিদ্ধ হয়ে মো. সনু (৩২) নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সনু জেনেভা ক্যাম্পের ৫ নাম্বার সেক্টরে থাকতেন বলে জানা গেছে।

নিহতের চাচাত ভাই সজীব জানান, সকালে এলাকার চিহ্নিত মাদক কারবারি বুনিয়া সোহেল, রানা, টুনটুন, বাবুসহ ৪০ থেকে ৫০ জনের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ হয়। একপর্যায়ে হঠাৎ গোলাগুলি শুরু করে মাদক কারবারিরা। এ সময় কামাল বিরিয়ানির দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় বুনিয়া সোহেলের শটগানের গুলি লাগে সনুর গায়ে। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সজীব বলেন, জেনেভা ক্যাম্পে ধারালো অস্ত্র, লাঠিসোঁটা নিয়ে মারামারি হতো। হঠাৎ আজ গোলাগুলি শুরু হয়। এখানে অস্ত্র কোথা থেকে এলো, সেটা আমাদের জানার বিষয়। তারা প্রকাশ্যে অস্ত্র নিয়ে গুলি করে মানুষ মেরে ফেললো।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি মোহাম্মদপুর থানা পুলিশকে জানানো হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ফাঁসির আসামির বদলে কারাভোগ, জামিনে মুক্ত সেই সোনা মিয়া

কক্সবাজার জেলা কারাগারের জেলারের দায়িত্বে থাকা দেলোয়ার জাহান বলেন, গতকাল (বৃহস্পতিবার) বিকেল ৪টার পর সোনা মিয়ার জামিননামা কারাগারে পৌঁছালে বিষয়টি আইজি প্রিজনসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে অবহিত করা হয়। প্রয়োজনীয় যাচাই-বাছাই ও আনুষ্ঠানিকতা শেষে আজ সোনা মিয়াকে মুক্তি দেওয়া হয়েছে।

৭ ঘণ্টা আগে

পরিত্যক্ত পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল ২ বোনসহ ৩ শিশুর

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, জুমার নামাজের আগে বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে নেমেছিল ফাহিমা, লামিয়া ও সুলতানা। একপর্যায়ে তারা বাগানের ভেতরের গভীর ওই পুকুরের পানিতে ডুবে যায়। খবর পেয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তিন শিশুকে মৃত ঘোষণা করেন।

৮ ঘণ্টা আগে

সীতাকুণ্ডের শিপইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ মৃত্যু বেড়ে ৮

নিহত শ্রমিকদের মধ্যে চারজনের নাম-পরিচয় জানতে পেরেছে আইনশৃঙ্খলা বাহিনী। তারা হলেন— সানি জলদাস (২২), পলাশ জলদাস (২৭), মনসুর আলী (৪০) ও নাসির উদ্দিন (৩৮)। চারজনই ভাটিয়ারী এলাকায় বসবাস করতেন। এর মধ্যে মনসুর ও নাসির সম্পর্কে আপন ভাই।

৯ ঘণ্টা আগে

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাস ছড়িয়ে’ ৩ শ্রমিকের মৃত্যু

সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার আল মামুন গণমাধ্যমকে জানান, ফেরদৌস স্টিল শিপইয়ার্ডে তিন শ্রমিক নিহত হয়েছেন। খবর পেয়ে তারা শিপইয়ার্ডের ভেতরে কাজ করছেন, সেখানে উদ্ধারকাজ চলছে। উদ্ধার অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

১২ ঘণ্টা আগে