কোটা আন্দোলনে নিহতদের নাম বুকে লিখে মিছিল

প্রতিবেদক, রাজনীতি ডটকম

কোটা সংস্কারের দাবিতে ও ঢাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা ও ৬ শিক্ষার্থী নিহতের প্রতিবাদে নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চারিদিক থেকে বন্ধ রেখে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।

এ সময় পবিত্র আশুরার দিনকে কেন্দ্র করে তাজিয়া মিছিলের আদলে শিক্ষার্থীদের আন্দোলনে নিহত ৬ জনের নাম বুকে লিখে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।

বুধবার (১৭ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়া থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এর আগে সকাল থেকে চাষাঢ়া বন্ধ রেখে সেখানে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এ ছাড়া জেলার বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন তারা।

মিছিলে অংশ নেওয়া জাহিদ নামে একজন বলেন, আমরা তো এ আন্দোলনে যারা প্রাণ দিয়েছে তাদের নাম লিখে তাজিয়ার আদলে মিছিল করেছি। আমাদের আন্দোলন যোক্তিক ফলাফলে না পৌঁছানো পর্যন্ত অব্যাহত থাকবে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ফাঁসির আসামির বদলে কারাভোগ, জামিনে মুক্ত সেই সোনা মিয়া

কক্সবাজার জেলা কারাগারের জেলারের দায়িত্বে থাকা দেলোয়ার জাহান বলেন, গতকাল (বৃহস্পতিবার) বিকেল ৪টার পর সোনা মিয়ার জামিননামা কারাগারে পৌঁছালে বিষয়টি আইজি প্রিজনসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে অবহিত করা হয়। প্রয়োজনীয় যাচাই-বাছাই ও আনুষ্ঠানিকতা শেষে আজ সোনা মিয়াকে মুক্তি দেওয়া হয়েছে।

১১ ঘণ্টা আগে

পরিত্যক্ত পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল ২ বোনসহ ৩ শিশুর

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, জুমার নামাজের আগে বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে নেমেছিল ফাহিমা, লামিয়া ও সুলতানা। একপর্যায়ে তারা বাগানের ভেতরের গভীর ওই পুকুরের পানিতে ডুবে যায়। খবর পেয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তিন শিশুকে মৃত ঘোষণা করেন।

১২ ঘণ্টা আগে

সীতাকুণ্ডের শিপইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ মৃত্যু বেড়ে ৮

নিহত শ্রমিকদের মধ্যে চারজনের নাম-পরিচয় জানতে পেরেছে আইনশৃঙ্খলা বাহিনী। তারা হলেন— সানি জলদাস (২২), পলাশ জলদাস (২৭), মনসুর আলী (৪০) ও নাসির উদ্দিন (৩৮)। চারজনই ভাটিয়ারী এলাকায় বসবাস করতেন। এর মধ্যে মনসুর ও নাসির সম্পর্কে আপন ভাই।

১৩ ঘণ্টা আগে

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাস ছড়িয়ে’ ৩ শ্রমিকের মৃত্যু

সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার আল মামুন গণমাধ্যমকে জানান, ফেরদৌস স্টিল শিপইয়ার্ডে তিন শ্রমিক নিহত হয়েছেন। খবর পেয়ে তারা শিপইয়ার্ডের ভেতরে কাজ করছেন, সেখানে উদ্ধারকাজ চলছে। উদ্ধার অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

১৬ ঘণ্টা আগে