প্রতিবেদক, রাজনীতি ডটকম

গোপালগঞ্জে সেনা সদস্যদের ওপর হামলা, গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, সরকারি কাজে বাধা ও নাশকতায় জড়িত থাকার অভিযোগ করা মামলায় চার আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তারকৃতরা হলেন- কাজী রফিকুল ইসলাম (৫৩), গুলিশ শরীফ (৫৪), শরীফ আমিনুল হক ওরফে লাচ্ছু শরীফ (৫৫) ও মো. মোস্তাফিজুর রহমান ওরফে মোস্তাক মোল্লা (৪৮)।
মঙ্গলবার (২৭ আগস্ট) র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৬ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার রাতে সদর উপজেলার গোপীনাথপুর এলাকা থেকে চার আসামিকে গ্রেপ্তার করা হয়।
এতে আরও জানানো হয়, গত ১০ আগস্ট সরকারের নির্দেশনা মোতাবেক ঢাকা-গোপালগঞ্জ মহাসড়কে সেনাবাহিনীর টহল চলাকালে গোপালগঞ্জ সদর থানাধীন গোপীনাথপুর এলাকায় দুর্বৃত্তরা রামদা, চাপাতি, রড ও অন্যান্য দেশীয় অস্ত্র নিয়ে সেনাবাহিনীর টহল গাড়ির ওপর অতর্কিত হামলা করে। এ সময় সরকারি কাজে বাধা দিয়ে সেনাবাহিনীর গাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ এবং সেনা সদস্যদের ওপর আক্রমণ চালানো হয়। এতে আট-১০ জন সেনা সদস্য রক্তাক্ত জখম হন। এ ঘটনায় গত ২১ আগস্ট ১০৬ জনের নাম উল্লেখ করে এবং ৩২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে গোপালগঞ্জ সদর থানায় মামলা করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা এ ঘটনায় জড়িত থাকার বিষয়টি স্বীকার করেন। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কক্সবাজার জেলা কারাগারের জেলারের দায়িত্বে থাকা দেলোয়ার জাহান বলেন, গতকাল (বৃহস্পতিবার) বিকেল ৪টার পর সোনা মিয়ার জামিননামা কারাগারে পৌঁছালে বিষয়টি আইজি প্রিজনসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে অবহিত করা হয়। প্রয়োজনীয় যাচাই-বাছাই ও আনুষ্ঠানিকতা শেষে আজ সোনা মিয়াকে মুক্তি দেওয়া হয়েছে।
৮ ঘণ্টা আগে
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, জুমার নামাজের আগে বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে নেমেছিল ফাহিমা, লামিয়া ও সুলতানা। একপর্যায়ে তারা বাগানের ভেতরের গভীর ওই পুকুরের পানিতে ডুবে যায়। খবর পেয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তিন শিশুকে মৃত ঘোষণা করেন।
৯ ঘণ্টা আগে
নিহত শ্রমিকদের মধ্যে চারজনের নাম-পরিচয় জানতে পেরেছে আইনশৃঙ্খলা বাহিনী। তারা হলেন— সানি জলদাস (২২), পলাশ জলদাস (২৭), মনসুর আলী (৪০) ও নাসির উদ্দিন (৩৮)। চারজনই ভাটিয়ারী এলাকায় বসবাস করতেন। এর মধ্যে মনসুর ও নাসির সম্পর্কে আপন ভাই।
১০ ঘণ্টা আগে
সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার আল মামুন গণমাধ্যমকে জানান, ফেরদৌস স্টিল শিপইয়ার্ডে তিন শ্রমিক নিহত হয়েছেন। খবর পেয়ে তারা শিপইয়ার্ডের ভেতরে কাজ করছেন, সেখানে উদ্ধারকাজ চলছে। উদ্ধার অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।
১৩ ঘণ্টা আগে