গাজীপুরে আধিপত্য নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে কলেজছাত্র নিহত

প্রতিবেদক, রাজনীতি ডটকম
মো. ফাহিম। ছবি—সংগৃহীত

গাজীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে মো. ফাহিম (২৫) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। শুক্রবার (৩০ আগস্ট) দিবাগত রাতে জেলা শহরের উত্তর ছায়াবিথীর হাক্কানী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফাহিমের বাসা নগরের মুন্সি পাড়া এলাকায় ও তিনি সিলেট পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)'র সদর মেট্রো থানার ওসি মো. মুস্তাফিজুর রহমান জানান, নিহত ফাহিমের বাসা নগরের মুন্সি পাড়া এলাকায়। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মহানগরীর সদর থানার ২৮নং ওয়ার্ডের সাহা পাড়া এলাকার সৌরভ গ্রুপের সঙ্গে একই ওয়ার্ডের বরুদা এলাকার হিমেল-সাগর গ্রুপের উত্তেজনা বিরাজ করছিল। এর জেরে শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে জেলা শহরের উত্তর ছায়াবিথীর হাক্কানী এলাকায় সংঘর্ষ ও ধাওয়া পাল্টা-ধাওয়া হয়। এ সময় প্রতিপক্ষরা সৌরভ গ্রুপের ফাহিমকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ফাঁসির আসামির বদলে কারাভোগ, জামিনে মুক্ত সেই সোনা মিয়া

কক্সবাজার জেলা কারাগারের জেলারের দায়িত্বে থাকা দেলোয়ার জাহান বলেন, গতকাল (বৃহস্পতিবার) বিকেল ৪টার পর সোনা মিয়ার জামিননামা কারাগারে পৌঁছালে বিষয়টি আইজি প্রিজনসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে অবহিত করা হয়। প্রয়োজনীয় যাচাই-বাছাই ও আনুষ্ঠানিকতা শেষে আজ সোনা মিয়াকে মুক্তি দেওয়া হয়েছে।

৮ ঘণ্টা আগে

পরিত্যক্ত পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল ২ বোনসহ ৩ শিশুর

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, জুমার নামাজের আগে বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে নেমেছিল ফাহিমা, লামিয়া ও সুলতানা। একপর্যায়ে তারা বাগানের ভেতরের গভীর ওই পুকুরের পানিতে ডুবে যায়। খবর পেয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তিন শিশুকে মৃত ঘোষণা করেন।

৯ ঘণ্টা আগে

সীতাকুণ্ডের শিপইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ মৃত্যু বেড়ে ৮

নিহত শ্রমিকদের মধ্যে চারজনের নাম-পরিচয় জানতে পেরেছে আইনশৃঙ্খলা বাহিনী। তারা হলেন— সানি জলদাস (২২), পলাশ জলদাস (২৭), মনসুর আলী (৪০) ও নাসির উদ্দিন (৩৮)। চারজনই ভাটিয়ারী এলাকায় বসবাস করতেন। এর মধ্যে মনসুর ও নাসির সম্পর্কে আপন ভাই।

১০ ঘণ্টা আগে

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাস ছড়িয়ে’ ৩ শ্রমিকের মৃত্যু

সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার আল মামুন গণমাধ্যমকে জানান, ফেরদৌস স্টিল শিপইয়ার্ডে তিন শ্রমিক নিহত হয়েছেন। খবর পেয়ে তারা শিপইয়ার্ডের ভেতরে কাজ করছেন, সেখানে উদ্ধারকাজ চলছে। উদ্ধার অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

১৩ ঘণ্টা আগে