প্রতিবেদক, রাজনীতি ডটকম

কোটাবিরোধী আন্দোলনের সমর্থনে মিছিল করার সময় যুবদলের ৭ নেতাকর্মীকে আটক করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। আজ মঙ্গলবার সন্ধ্যায় তাদের আটক করে পুলিশ।
আটককৃতদের মধ্যে যুবদল কর্মী মাহবুব ও রবি উরফে রাব্বীর নাম প্রকাশ করেছে পুলিশ। বাকীদের নাম পুলিশ প্রকাশ করেনি।
জানা যায়, কোটাবিরোধী আন্দোলনের সমর্থনে টঙ্গীতর চেরাগআলী এলাকায় মিছিল বের করেন স্থানীয় যুবদলের নেতাকর্মীরা। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সাতজন যুবদল কর্মীকে আটক করে।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুস্তাফিজুর রহমান কালের কণ্ঠকে বলেন, মিছিলের চেষ্টা করায় যুবদলের সাতজনকে আটক করা হয়েছে।

কক্সবাজার জেলা কারাগারের জেলারের দায়িত্বে থাকা দেলোয়ার জাহান বলেন, গতকাল (বৃহস্পতিবার) বিকেল ৪টার পর সোনা মিয়ার জামিননামা কারাগারে পৌঁছালে বিষয়টি আইজি প্রিজনসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে অবহিত করা হয়। প্রয়োজনীয় যাচাই-বাছাই ও আনুষ্ঠানিকতা শেষে আজ সোনা মিয়াকে মুক্তি দেওয়া হয়েছে।
১১ ঘণ্টা আগে
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, জুমার নামাজের আগে বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে নেমেছিল ফাহিমা, লামিয়া ও সুলতানা। একপর্যায়ে তারা বাগানের ভেতরের গভীর ওই পুকুরের পানিতে ডুবে যায়। খবর পেয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তিন শিশুকে মৃত ঘোষণা করেন।
১২ ঘণ্টা আগে
নিহত শ্রমিকদের মধ্যে চারজনের নাম-পরিচয় জানতে পেরেছে আইনশৃঙ্খলা বাহিনী। তারা হলেন— সানি জলদাস (২২), পলাশ জলদাস (২৭), মনসুর আলী (৪০) ও নাসির উদ্দিন (৩৮)। চারজনই ভাটিয়ারী এলাকায় বসবাস করতেন। এর মধ্যে মনসুর ও নাসির সম্পর্কে আপন ভাই।
১৩ ঘণ্টা আগে
সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার আল মামুন গণমাধ্যমকে জানান, ফেরদৌস স্টিল শিপইয়ার্ডে তিন শ্রমিক নিহত হয়েছেন। খবর পেয়ে তারা শিপইয়ার্ডের ভেতরে কাজ করছেন, সেখানে উদ্ধারকাজ চলছে। উদ্ধার অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।
১৬ ঘণ্টা আগে