টাঙ্গাইলে বাসের ধাক্কায় লেগুনা চালক নিহত

টাঙ্গাইল প্রতিনিধি
রুবেল মোল্লা

টাঙ্গাইলের মির্জাপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় রুবেল মোল্লা (৩৬) নামে এক লেগুনা চালক নিহত হয়েছেন। আজ শনিবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার মির্জাপুর ক্যাডেট কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুবেল মোল্লা উপজেলার ভাওড়া ইউনিয়নের আমরাইল গ্রামের আবুল মোল্লার ছেলে।

পুলিশ জানায়, সকালে রুবেল মোল্লা লেগুনা নিয়ে মির্জাপুর থেকে চন্দ্রার উদ্দেশ্যে রওনা হন। এসময় তিনি মহাসড়কের ক্যাডেট কলেজ এলাকায় পৌঁছালে একটি যাত্রীবাহী বাস পেছন দিক থেকে লেগুনাটিকে ধাক্কা দেয়। এতে সামনে থাকা অপর একটি বাসের সঙ্গে ধাক্কা লেগে লেগুনার সামনের অংশ ধুমড়ে মুচড়ে যায়। এতে চালক রুবেল মোল্লা ঘটনাস্থলেই নিহত হন।

বিষয়টি নিশ্চিত করে গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আনিসুজ্জামান বলেন, ঘাতক বাসটি আটক করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে। পরে নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ফাঁসির আসামির বদলে কারাভোগ, জামিনে মুক্ত সেই সোনা মিয়া

কক্সবাজার জেলা কারাগারের জেলারের দায়িত্বে থাকা দেলোয়ার জাহান বলেন, গতকাল (বৃহস্পতিবার) বিকেল ৪টার পর সোনা মিয়ার জামিননামা কারাগারে পৌঁছালে বিষয়টি আইজি প্রিজনসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে অবহিত করা হয়। প্রয়োজনীয় যাচাই-বাছাই ও আনুষ্ঠানিকতা শেষে আজ সোনা মিয়াকে মুক্তি দেওয়া হয়েছে।

১৩ ঘণ্টা আগে

পরিত্যক্ত পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল ২ বোনসহ ৩ শিশুর

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, জুমার নামাজের আগে বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে নেমেছিল ফাহিমা, লামিয়া ও সুলতানা। একপর্যায়ে তারা বাগানের ভেতরের গভীর ওই পুকুরের পানিতে ডুবে যায়। খবর পেয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তিন শিশুকে মৃত ঘোষণা করেন।

১৪ ঘণ্টা আগে

সীতাকুণ্ডের শিপইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ মৃত্যু বেড়ে ৮

নিহত শ্রমিকদের মধ্যে চারজনের নাম-পরিচয় জানতে পেরেছে আইনশৃঙ্খলা বাহিনী। তারা হলেন— সানি জলদাস (২২), পলাশ জলদাস (২৭), মনসুর আলী (৪০) ও নাসির উদ্দিন (৩৮)। চারজনই ভাটিয়ারী এলাকায় বসবাস করতেন। এর মধ্যে মনসুর ও নাসির সম্পর্কে আপন ভাই।

১৫ ঘণ্টা আগে

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাস ছড়িয়ে’ ৩ শ্রমিকের মৃত্যু

সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার আল মামুন গণমাধ্যমকে জানান, ফেরদৌস স্টিল শিপইয়ার্ডে তিন শ্রমিক নিহত হয়েছেন। খবর পেয়ে তারা শিপইয়ার্ডের ভেতরে কাজ করছেন, সেখানে উদ্ধারকাজ চলছে। উদ্ধার অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

১৮ ঘণ্টা আগে