ছাত্র আন্দোলনে চাপাতি নিয়ে হামলা

রাজধানীতে শুটার লিটনসহ গ্রেফতার ৩

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলার অভিযোগে লিটন আকন্দ ওরফে শুটার লিটন (৩৫) ও তার দুই সহযোগীকে গ্রেফতার করেছে র‌্যাব-৩। গ্রেফতার দুই সহযোগী হলেন- মো. রাশেদ (২৬) ও মো. রাসেল (৩৬)।

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য ও গান পাউডার উদ্ধার করা হয়।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সাধারণ জনতা ও ছাত্রদের ওপর লিটন নামক ব্যক্তি চাপাতি নিয়ে আক্রমণ করছে। এ ঘটনায় লিটন ও তার সহযোগীদের গ্রেফতারে র‌্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দিনগত রাত ২টার দিকে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে লিটন আকন্দ ও তার দুই সহযোগীকে গ্রেফতার করে র‌্যাব। লিটনের গোপন আস্তানা থেকে ছাত্রদের আক্রমণের জন্য ব্যবহৃত চারটি চাপাতি, মাদকদ্রব্য ও গান পাউডার উদ্ধার করা হয়।

তিনি বলেন, লিটনের বিরুদ্ধে যাত্রাবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন হামলা ও হত্যা মামলাসহ অস্ত্র আইনে তিনটি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি, একটি ডাকাতির প্রস্তুতি ও একটি অন্য ধারায় মোট ৯টি মামলা রয়েছে।

এলাকায় লিটন আকন্দ ওরফে শুটার লিটন চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং কেউ চাঁদা দিতে না চাইলে তাকে বিভিন্নভাবে নির্যাতন করতেন বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ফাঁসির আসামির বদলে কারাভোগ, জামিনে মুক্ত সেই সোনা মিয়া

কক্সবাজার জেলা কারাগারের জেলারের দায়িত্বে থাকা দেলোয়ার জাহান বলেন, গতকাল (বৃহস্পতিবার) বিকেল ৪টার পর সোনা মিয়ার জামিননামা কারাগারে পৌঁছালে বিষয়টি আইজি প্রিজনসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে অবহিত করা হয়। প্রয়োজনীয় যাচাই-বাছাই ও আনুষ্ঠানিকতা শেষে আজ সোনা মিয়াকে মুক্তি দেওয়া হয়েছে।

৭ ঘণ্টা আগে

পরিত্যক্ত পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল ২ বোনসহ ৩ শিশুর

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, জুমার নামাজের আগে বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে নেমেছিল ফাহিমা, লামিয়া ও সুলতানা। একপর্যায়ে তারা বাগানের ভেতরের গভীর ওই পুকুরের পানিতে ডুবে যায়। খবর পেয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তিন শিশুকে মৃত ঘোষণা করেন।

৮ ঘণ্টা আগে

সীতাকুণ্ডের শিপইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ মৃত্যু বেড়ে ৮

নিহত শ্রমিকদের মধ্যে চারজনের নাম-পরিচয় জানতে পেরেছে আইনশৃঙ্খলা বাহিনী। তারা হলেন— সানি জলদাস (২২), পলাশ জলদাস (২৭), মনসুর আলী (৪০) ও নাসির উদ্দিন (৩৮)। চারজনই ভাটিয়ারী এলাকায় বসবাস করতেন। এর মধ্যে মনসুর ও নাসির সম্পর্কে আপন ভাই।

৯ ঘণ্টা আগে

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাস ছড়িয়ে’ ৩ শ্রমিকের মৃত্যু

সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার আল মামুন গণমাধ্যমকে জানান, ফেরদৌস স্টিল শিপইয়ার্ডে তিন শ্রমিক নিহত হয়েছেন। খবর পেয়ে তারা শিপইয়ার্ডের ভেতরে কাজ করছেন, সেখানে উদ্ধারকাজ চলছে। উদ্ধার অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

১২ ঘণ্টা আগে