ঢাবি প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে পুরানা পল্টনে শিক্ষার্থীদের একটি অংশ জড়ো হয়ে মিছিল শুরু করলে তা ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এসময় সেখান থেকে দুই শিক্ষার্থীকে আটক করতে দেখা যায়। সোমবার দুপুর ১টার দিকে পুরানা পল্টন মোড়ে এ ঘটনা ঘটে।
আটক দুই শিক্ষার্থী হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের মোসাদ্দিক আলি ইবনে মোহাম্মদ এবং আরবি বিভাগের শিক্ষার্থী আবিদ হাসান রাফি।
আন্দোলনকারী এক শিক্ষার্থী বলেন, আমরা প্রেসক্লাব থেকে মিছিল শুরু করার কথা ভাবছিলাম। কিন্তু পুলিশের বাধায় সম্ভব তা হচ্ছিল না। পরবর্তীতে স্থান পরিবর্তন করে পল্টনে আসি। কিন্তু মিছিল শুরু করার ৫ মিনিটের মধ্যে পুলিশ আমাদের বাধা দেয় এবং দুইজনকে আটক করে নিয়ে যায়। আমাদের হাতে লাঠি কিংবা এ জাতীয় কিছুই ছিল না। আমরা শান্তিপূর্ণভাবে মিছিল শুরু করছিলাম।
গতকাল রাতে ডিবি হেফাজতে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ক সব ধরনের কর্মসূচি প্রত্যাহার করলেও বাইরে থাকা সমন্বয়ক ও সহ-সমন্বকরা তা প্রত্যাখান করে আজ সারাদেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দেন। ঢাকাসহ কয়েকটি জায়গায় তাদের ডাকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হচ্ছে।

কক্সবাজার জেলা কারাগারের জেলারের দায়িত্বে থাকা দেলোয়ার জাহান বলেন, গতকাল (বৃহস্পতিবার) বিকেল ৪টার পর সোনা মিয়ার জামিননামা কারাগারে পৌঁছালে বিষয়টি আইজি প্রিজনসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে অবহিত করা হয়। প্রয়োজনীয় যাচাই-বাছাই ও আনুষ্ঠানিকতা শেষে আজ সোনা মিয়াকে মুক্তি দেওয়া হয়েছে।
১১ ঘণ্টা আগে
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, জুমার নামাজের আগে বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে নেমেছিল ফাহিমা, লামিয়া ও সুলতানা। একপর্যায়ে তারা বাগানের ভেতরের গভীর ওই পুকুরের পানিতে ডুবে যায়। খবর পেয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তিন শিশুকে মৃত ঘোষণা করেন।
১২ ঘণ্টা আগে
নিহত শ্রমিকদের মধ্যে চারজনের নাম-পরিচয় জানতে পেরেছে আইনশৃঙ্খলা বাহিনী। তারা হলেন— সানি জলদাস (২২), পলাশ জলদাস (২৭), মনসুর আলী (৪০) ও নাসির উদ্দিন (৩৮)। চারজনই ভাটিয়ারী এলাকায় বসবাস করতেন। এর মধ্যে মনসুর ও নাসির সম্পর্কে আপন ভাই।
১৩ ঘণ্টা আগে
সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার আল মামুন গণমাধ্যমকে জানান, ফেরদৌস স্টিল শিপইয়ার্ডে তিন শ্রমিক নিহত হয়েছেন। খবর পেয়ে তারা শিপইয়ার্ডের ভেতরে কাজ করছেন, সেখানে উদ্ধারকাজ চলছে। উদ্ধার অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।
১৬ ঘণ্টা আগে