স্ত্রীকে বেঁধে রেখে গলায় ফাঁস নিলেন স্বামী

প্রতিনিধি, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের ঘাটাইলে স্ত্রীকে রশিতে বেঁধে রেখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন স্বামী। নিহত ব্যক্তির নাম আহাদ আলী (৩০)। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে ঘাটাইল পৌরসভার খরাবর এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন আহাদের বাসার মালিকের স্ত্রী মালা খাতুন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত আহাদ আলী বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন। তার বাড়ি পাবনার ঈশ্বরদী উপজেলায়। চাকরির সুবাদে ঘাটাইল পৌরসভার খরাবর এলকায় আব্দুল আলীমের বাসায় স্ত্রী মিলি খাতুনকে (২০) নিয়ে ভাড়া থাকতেন। তাদের সংসারে আড়াই মাসের একটি পুত্র সন্তান রয়েছে।

আহাদের পাশের বাসার ভাড়াটিয়া মোহনা খাতুন বলেন, ‘দুপুরে আহাদ ও তার স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়। পরে আহাদের স্ত্রী পাশের একটি বাসায় চলে যায়। এরপর কি হয়েছে তা জানিনা।’

বাসার মালিক আব্দুল আলীমের স্ত্রী মালা খাতুন বলেন, আহাদের কাছে ভাড়া দেওয়া বাসাটি নতুন করেছেন। একটু দূরে পুরাতন বাসায় তারা থাকেন। সন্ধ্যার পর একজন লোক এসে আমাকে জানায় আপনাদের নতুন বাসায় কোলাহল শুনে আসলাম। মনে হয় কিছু একটা হয়েছে। এ কথা শুনে আমি ওই বাসায় যাই। এ সময় অনেক লোকজন ছিল বাসার পাশে। সবাই ডাকাডাকি করলেও ভেতর থেকে কেউ দরজা খুলছিলেন না। পরে শাবল দিয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে দেখা যায় সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আছেন আহাদ। পাশেই হাত-পা ও কোমরে রশি দিয়ে বাঁধা অবস্থায় পাওয়া যায় আহাদের স্ত্রী মিলি খাতুনকে। পরে রশি কেটে আহাদকে নামিয়ে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানান আগেই মারা গেছেন আহাদ।

ঘাটাইল থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, আহাদের মরদেহ এবং তার স্ত্রীকে হাসপাতালে পেয়েছেন তারা। মরদেহ মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। কি ঘটেছিল তা তদন্তের পর জানা যাবে বলে তিনি জানান।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

আড়ায় ঝুলছিল মায়ের মরদেহ, মেঝেতে নিথর ৪ বছর বয়সী মেয়ে

প্রতিবেশীরা জানান, কনিকার বাড়ি পাশের ঢাকা জেলার ধামরাই উপজেলার ঝুরঝুরিয়া গ্রামে। বছর বছর ছয়েক আগে প্রেমের সম্পর্ক থাকা রাজীবের সঙ্গে তার বিয়ে হয়। তবে বিয়ের পর থেকেই তাদের মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই ছিল। বৃহস্পতিবার রাতেও তাদের মধ্যে ঝগড়া হলে রাজীব বাড়ি ছেড়ে বেরিয়ে যান।

১৮ ঘণ্টা আগে

ফাঁসির আসামির বদলে কারাভোগ, জামিনে মুক্ত সেই সোনা মিয়া

কক্সবাজার জেলা কারাগারের জেলারের দায়িত্বে থাকা দেলোয়ার জাহান বলেন, গতকাল (বৃহস্পতিবার) বিকেল ৪টার পর সোনা মিয়ার জামিননামা কারাগারে পৌঁছালে বিষয়টি আইজি প্রিজনসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে অবহিত করা হয়। প্রয়োজনীয় যাচাই-বাছাই ও আনুষ্ঠানিকতা শেষে আজ সোনা মিয়াকে মুক্তি দেওয়া হয়েছে।

১৮ ঘণ্টা আগে

পরিত্যক্ত পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল ২ বোনসহ ৩ শিশুর

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, জুমার নামাজের আগে বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে নেমেছিল ফাহিমা, লামিয়া ও সুলতানা। একপর্যায়ে তারা বাগানের ভেতরের গভীর ওই পুকুরের পানিতে ডুবে যায়। খবর পেয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তিন শিশুকে মৃত ঘোষণা করেন।

১৯ ঘণ্টা আগে

সীতাকুণ্ডের শিপইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ মৃত্যু বেড়ে ৮

নিহত শ্রমিকদের মধ্যে চারজনের নাম-পরিচয় জানতে পেরেছে আইনশৃঙ্খলা বাহিনী। তারা হলেন— সানি জলদাস (২২), পলাশ জলদাস (২৭), মনসুর আলী (৪০) ও নাসির উদ্দিন (৩৮)। চারজনই ভাটিয়ারী এলাকায় বসবাস করতেন। এর মধ্যে মনসুর ও নাসির সম্পর্কে আপন ভাই।

২০ ঘণ্টা আগে