টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের কালিহাতীতে শারদীয় দুর্গোৎসবের শেষ দিন প্রতিমা বিসর্জন দিতে গিয়ে ঝিনাই নদীতে ইঞ্জিনচালিত দুই নৌকার সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছে। রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে কালিহাতী পুরাতন থানা ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কিশোরের নাম অপু পাল (১২)। সে উপজেলার দক্ষিণ বেতডোবা গ্রামের বিষ্ণু পালের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঁইয়া।
তিনি বলেন, ‘প্রতি বছরের মতো এবারও দুর্গোৎসবের শেষ দিন প্রতিমা বিসর্জন দেওয়ার আগ মুহূর্তে বিভিন্ন নৌকা নিয়ে এলাকাবাসী ভ্রমণ করে থাকেন। বিকাল ৪টার দিকে ইঞ্জিনচালিত দুটি নৌকার সংঘর্ষ হয়। এতে অপু পাল আহত হয়। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ তাকে উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।’

নিহত মঞ্জু শেখ সদর উপজেলার আড়িয়া গোহাইলবাড়ি এলাকার দারোগ শেখের ছেলে। তিনি সুজানগর উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ আব্দুর রউফ এবং চরতারাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শেখ রহমত আলীর আপন ভাতিজা।
১ দিন আগে
আহতদের মধ্যে হরিপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবলুর রহমান (৪৮), ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান (৪০), ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আব্দুল মজিদ (৫৭) এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাহাত হোসেনের (২৫) নাম জানা গেছে।
১ দিন আগে
স্থানীয়দের দাবি, দ্রুত অর্থ উপার্জনের আশায় অনেক নারীও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছেন। বর্তমানে মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের অবস্থা ‘বজ্র আঁটুনি ফসকা গেরো’র মতো হয়ে দাঁড়িয়েছে। আগের মতো রাতভর পুলিশি টহল বা মাদক পাচারের রুটে নিয়মিত চেকপোস্টও দেখা যায় না। ফলে জেলার বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার ঘটেছে।
১ দিন আগে
লক্ষ্মীপুরের রায়পুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় গুরুতর আহত মেজো মেয়ে নাফিজা আক্তার ইকরা (১৭) চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে মারা গেছে। এ নিয়ে একই পরিবারের মা ও তিন মেয়ের সবাই মারা গেল। পরিবারে এখন বেঁচে আছে শুধু একমাত্র ছেলে।
২ দিন আগে