ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৮

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১৩: ১৮
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পৃথক অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদকদ্রব্যসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে। এসব ঘটনায় ৫১টি মামলা দায়ের করেছে পুলিশ।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মো. আকতার হোসেন এসব তথ্য জানান।

ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৩১ জন, লালবাগে ৪৪ জন, ওয়ারীতে ৫৪ জন, মতিঝিলে ৭৫ জন, তেজগাঁওয়ে ৯৬ জন, মিরপুরে ৯২ জন, গুলশানে ৪৬ জন, উত্তরা বিভাগে ৯৩ জন, গোয়েন্দা বিভাগে ১৬ জন এবং সিটিটিসি বিভাগে একজন রয়েছেন।

অভিযানে ৩৬ কেজি ১০০ গ্রাম গাঁজা, ১৭ হাজার ৩৪৫টি ইয়াবা এবং ৫০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়েছে।

এ ছাড়া একটি মোটরসাইকেল ও ১০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। অভিযানে একজন ভিকটিমকেও উদ্ধার করেছে পুলিশ।

ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এসব অভিযানে মাদকদ্রব্য ও অন্যান্য আলামত উদ্ধারের পাশাপাশি সংশ্লিষ্টদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement