কোরবানির বর্জ্য রাত ৮টার মধ্যে অপসারণ: ডিএনসিসির মেয়র

প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, কোরবানির সকল বর্জ্য রাত ৮টার মধ্যে অপসারণ করা হবে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, কোরবানির সকল বর্জ্য রাত ৮টার মধ্যে অপসারণ করা হবে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, কোরবানির সকল বর্জ্য রাত ৮টার মধ্যে অপসারণ করা হবে।

ঈদের নামাজ শেষে সোমবার (১৭ জুন) দুপুরে রাজধানীর মিরপুর স্টেডিয়ামের ১ নম্বর গেট সংলগ্ন ৬ নং গলিতে পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মেয়র বলেন, কোরবানির পশুর বর্জ্য পরিষ্কারের জন্য সকাল থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রায় ১০ হাজার কর্মী নিয়োজিত আছেন। আর গাড়ি রয়েছে প্রায় ৫০০।

যারা এখনো কোরবানি করেননি তারা দ্রুততম সময়ের মধ্যে কোরবানি সম্পন্ন করেন।

আজকে যারা কোরবানি করবেন না আগামীকালের মধ্যে তাদের সম্পন্ন করার অনুরোধ করেন মেয়র।

যেন পরশুদিন বুধবার (১৯ জুন) কর্মদিবস শুরু হওয়ার আগে ঢাকাকে পরিচ্ছন্ন করা যায়; মানুষ কর্মস্থলে এসে পরিচ্ছন্ন ঢাকা পায়।

মেয়র বলেন, এখন ডেঙ্গু ছড়ানো মৌসুম চলছে।

গ্রামে যাওয়ার সময় ভাঙা পাত্র ও নারিকেলের খোসার মতো পানি জমতে পারে এমন পাত্র বাইরে রেখে যাবেন না। বাইরে এসব পাত্র রেখে গেলে পানি জমলে মশার বংশ বিস্তার হবে, ডেঙ্গু রোগ ছড়াবে।

এবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১১ নম্বরের প্যারিস রোডের খেলার মাঠ ও মিরপুর ২ নম্বরে ৬ নম্বর গলিকে কোরবানি পশু জবাই করার জন্য নির্দিষ্ট করা হয়।

নির্দিষ্ট জায়গাতে কোরবানির মালিকের বাসায় মাংস পৌঁছে দেওয়ার জন্য রিকশা ও ভ্যানের ব্যবস্থা রাখা হয় বলেও জানান মেয়র আতিক।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ফাঁসির আসামির বদলে কারাভোগ, জামিনে মুক্ত সেই সোনা মিয়া

কক্সবাজার জেলা কারাগারের জেলারের দায়িত্বে থাকা দেলোয়ার জাহান বলেন, গতকাল (বৃহস্পতিবার) বিকেল ৪টার পর সোনা মিয়ার জামিননামা কারাগারে পৌঁছালে বিষয়টি আইজি প্রিজনসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে অবহিত করা হয়। প্রয়োজনীয় যাচাই-বাছাই ও আনুষ্ঠানিকতা শেষে আজ সোনা মিয়াকে মুক্তি দেওয়া হয়েছে।

১৩ ঘণ্টা আগে

পরিত্যক্ত পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল ২ বোনসহ ৩ শিশুর

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, জুমার নামাজের আগে বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে নেমেছিল ফাহিমা, লামিয়া ও সুলতানা। একপর্যায়ে তারা বাগানের ভেতরের গভীর ওই পুকুরের পানিতে ডুবে যায়। খবর পেয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তিন শিশুকে মৃত ঘোষণা করেন।

১৪ ঘণ্টা আগে

সীতাকুণ্ডের শিপইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ মৃত্যু বেড়ে ৮

নিহত শ্রমিকদের মধ্যে চারজনের নাম-পরিচয় জানতে পেরেছে আইনশৃঙ্খলা বাহিনী। তারা হলেন— সানি জলদাস (২২), পলাশ জলদাস (২৭), মনসুর আলী (৪০) ও নাসির উদ্দিন (৩৮)। চারজনই ভাটিয়ারী এলাকায় বসবাস করতেন। এর মধ্যে মনসুর ও নাসির সম্পর্কে আপন ভাই।

১৫ ঘণ্টা আগে

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাস ছড়িয়ে’ ৩ শ্রমিকের মৃত্যু

সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার আল মামুন গণমাধ্যমকে জানান, ফেরদৌস স্টিল শিপইয়ার্ডে তিন শ্রমিক নিহত হয়েছেন। খবর পেয়ে তারা শিপইয়ার্ডের ভেতরে কাজ করছেন, সেখানে উদ্ধারকাজ চলছে। উদ্ধার অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

১৮ ঘণ্টা আগে