ভারত-বাংলাদেশ সম্পর্ককে আরো জোরদার করতে খাদ্য সামগ্রী বিতরণ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি : সংগৃহীত

ভারত ও বাংলাদেশের জনগণের ভ্রাতৃত্বের সম্পর্ককে আরো জোরদার করতে রমজান উপলক্ষে গরীব ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির উদ্যোগে গতকাল রোববার (১৭ই মার্চ) সাভারের বিরুলিয়া বেড়িবাধ সংলগ্ন প্রিয়াঙ্কা শুটিং জোনে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির সাধারণ সম্পাদক শ্রী নারায়ণ সাহা মনি, প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা আবদুল হক, বাংলাদেশ সরকারের সাবেক সচিব শ্রী অশোক মাধব রায়, কোষাধ্যক্ষ শেখ আব্দুল মান্নান, সম্পাদক মণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা এ এস এম সাইফুল্লা, বীর মুক্তিযোদ্ধা ডঃ এম ডি আসরাফুল ইসলাম, সাইদুল্লা আল মামুন, এডভোকেট সামসুল হক ও ইসরাত জাহান পল্লবী।

খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন সমিতির সমাজকল্যাণ সম্পাদক বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাইদুর রহমান সজল।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

আড়ায় ঝুলছিল মায়ের মরদেহ, মেঝেতে নিথর ৪ বছর বয়সী মেয়ে

প্রতিবেশীরা জানান, কনিকার বাড়ি পাশের ঢাকা জেলার ধামরাই উপজেলার ঝুরঝুরিয়া গ্রামে। বছর বছর ছয়েক আগে প্রেমের সম্পর্ক থাকা রাজীবের সঙ্গে তার বিয়ে হয়। তবে বিয়ের পর থেকেই তাদের মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই ছিল। বৃহস্পতিবার রাতেও তাদের মধ্যে ঝগড়া হলে রাজীব বাড়ি ছেড়ে বেরিয়ে যান।

১৮ ঘণ্টা আগে

ফাঁসির আসামির বদলে কারাভোগ, জামিনে মুক্ত সেই সোনা মিয়া

কক্সবাজার জেলা কারাগারের জেলারের দায়িত্বে থাকা দেলোয়ার জাহান বলেন, গতকাল (বৃহস্পতিবার) বিকেল ৪টার পর সোনা মিয়ার জামিননামা কারাগারে পৌঁছালে বিষয়টি আইজি প্রিজনসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে অবহিত করা হয়। প্রয়োজনীয় যাচাই-বাছাই ও আনুষ্ঠানিকতা শেষে আজ সোনা মিয়াকে মুক্তি দেওয়া হয়েছে।

১৮ ঘণ্টা আগে

পরিত্যক্ত পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল ২ বোনসহ ৩ শিশুর

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, জুমার নামাজের আগে বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে নেমেছিল ফাহিমা, লামিয়া ও সুলতানা। একপর্যায়ে তারা বাগানের ভেতরের গভীর ওই পুকুরের পানিতে ডুবে যায়। খবর পেয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তিন শিশুকে মৃত ঘোষণা করেন।

১৯ ঘণ্টা আগে

সীতাকুণ্ডের শিপইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ মৃত্যু বেড়ে ৮

নিহত শ্রমিকদের মধ্যে চারজনের নাম-পরিচয় জানতে পেরেছে আইনশৃঙ্খলা বাহিনী। তারা হলেন— সানি জলদাস (২২), পলাশ জলদাস (২৭), মনসুর আলী (৪০) ও নাসির উদ্দিন (৩৮)। চারজনই ভাটিয়ারী এলাকায় বসবাস করতেন। এর মধ্যে মনসুর ও নাসির সম্পর্কে আপন ভাই।

২০ ঘণ্টা আগে