রূপগঞ্জে গাজী টায়ার কারখানায় আগুন, নিখোঁজ ১৬০

প্রতিবেদক, রাজনীতি ডটকম

নারায়ণগঞ্জের রূপগঞ্জের রূপসীতে গাজী টায়ার কারখানায় আগ্নিকাণ্ডের ঘটনায় ১৬০ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১২টি ইউনিট। এই রিপোর্ট লেখা পর্যন্ত ফায়ার সার্ভিস ১৬০ জন নিখোঁজ ব্যক্তির তালিকা করেছেন।

রোববার রাত ৯টার দিকে কারখানায় বিভিন্ন বয়সের কয়েকশ মানুষ প্রবেশ করে লুটপাট শুরু করে বলে গণমাধ্যমে জানান কারখানার সহকারী মহাব্যবস্থাপক সাইফুল ইসলাম। কারখানায় টায়ার তৈরির বিভিন্ন কাচামালসহ সালফিউরিক এসিড রাখা ছিল। একপর্যায়ে দুর্বৃত্তরা ভবনটির নিচতলায় আগুন ধরিয়ে দেয়। মুহূর্তে আগুন ভবনে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ডেমরা, আদমজী ইপিজেড, আড়াইহাজার, নরসিংদী, কাঞ্চন, হাজীগঞ্জ, ঢাকার সিদ্দিকবাজার ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ছুটে এসে কারখানায় আটকে পড়া শ্রমিকদের উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সংবাদ পেয়ে সেনাবাহিনী, র‌্যাব, পু্লিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন। তবে রাতে ভবন থেকে ১৪ জন‌কে উদ্ধার করা হ‌য়ে‌ছে বলে জানায় ফায়ার সার্ভিস।

এ দিকে নিখোঁজদের খোঁজে স্বজনরা কারখানার সামনে এসে ভিড় জমাচ্ছেন। তাদের কান্নায় পরিবেশ ভারী হয়ে উঠেছে।

এ প্রসঙ্গে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক (ঢাকা) লেফটেন্যান্ট কর্নেল রেজাউল করিম বলেন, স্বজনদের দাবির পরিপ্রেক্ষিতে তালিকা করা হচ্ছে। এটি প্রাথমিক তালিকা। তালিকাটি পরে পুলিশকে দেওয়া হবে। পুলিশ তদন্ত করে এ বিষয়ে চূড়ান্ত তথ্য জানাবে।

তবে আজ বেলা ২টা পর্যন্ত এ ঘটনায় কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি বলে জানান রেজাউল করিম।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, কারখানাটির ছয়তলার একটি ভবনে বেলা দুইটার দিকেও আগুন জ্বলতে দেখা গেছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে না আসায় ভবনগুলোর ভেতর যাওয়া যাচ্ছে না। যে কারণে এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, ভেতরে কেউ পুড়ে মারা গেছেন কি না।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

তাজিয়া মিছিল থেকে তরুণকে ধাওয়া, বিপণিবিতানে কুপিয়ে হত্যা

বিকেল ৫টার পর বাংলাবাজার থেকে আশুরার একটি মিছিল বের হয়। মিছিলটি বাংলাবাজার বাটা ক্রসিং পার হওয়ার সময় একদল দুর্বৃত্ত আশুরার মিছিলে থাকা এক তরুণকে ধাওয়া করে। একপর্যায়ে ভুক্তভোগী পাশের একটি মার্কেটে ঢুকে পড়েন। সেখানেই দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।

২০ ঘণ্টা আগে

অষ্টগ্রামে হাবেলি বাড়িতে ১৯১ বছরের ঐতিহ্যের মহররম, আজ ‘নিশান গাস্ত’

পবিত্র আশুরা উপলক্ষ্যে আজ শুক্রবার অনুষ্ঠিত হচ্ছে ঐতিহ্যবাহী ‘নিশান গাস্ত’। কারবালার শোক, ত্যাগ, সত্য ও ন্যায়ের আদর্শকে ধারণ করে প্রায় দুই শতাব্দী ধরে নিজস্ব রীতি ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এ শোকানুষ্ঠান পালিত হয়ে আসছে, যা দেশের অন্যান্য অঞ্চলের মহররম পালনের ধরন থেকে অনেকটাই স্বতন্ত্র।

১ দিন আগে

লক্ষ্মীপুরে মা ও ৩ মেয়েকে হত্যার ঘটনায় অজ্ঞাতদের নামে মামলা

লক্ষ্মীপুরের রায়পুরে একটি বাসায় ঢুকে মা ও তিন মেয়েকে হত্যার ঘটনায় মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে নিহত পরিবারের একমাত্র ছেলে জুনাইদ ইসলাম সিফাত অজ্ঞাত পরিচয়দের আসামি করে মামলাটি দায়ের করেন।

১ দিন আগে

পদ্মার চরে সংঘর্ষ, গুলিতে বিএনপি কর্মী নিহত

নিহত মঞ্জু শেখ সদর উপজেলার আড়িয়া গোহাইলবাড়ি এলাকার দারোগ শেখের ছেলে। তিনি সুজানগর উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ আব্দুর রউফ এবং চরতারাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শেখ রহমত আলীর আপন ভাতিজা।

১ দিন আগে