গাজী টায়ার্স কারখানায় আবারও আগুন-লুটপাট

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ-১ আসনের সাবেক এমপি ও সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর মালিকানাধীন গাজী টায়ার্স কারখানায় আবারও আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এসময় কারখানার ভেতরে পুড়ে যাওয়া বিভিন্ন যন্ত্রাংশ লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জে এ ঘটনা ঘটে। পরে কারখানার নিরাপত্তায় নিয়োজিত থাকা লোকজন ও স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ নিয়ে কারখানাটিতে টানা তিন দফায় লুটপাট ও আগুন দেওয়ার ঘটনা ঘটলো।

স্থানীয়রা জানান, বিকেলের দিকে কারখানার পূর্ব পাশের কাঁটা তার ভেঙে ৪০-৫০ জন দুর্বৃত্ত ভেতরে প্রবেশ করে লোহার যন্ত্রাংশ লুট করতে থাকে। তখন এদেরই একটি অংশ কারখানার ভেতরে আগুন লাগিয়ে দেয়।

কারখানার নিরাপত্তাকর্মী ইয়াকুব বলেন, বিকেলে কারখানার পেছন দিক থেকে কিছু লোক ভেতরে প্রবেশ করেন। পরে তারা পুড়ে যাওয়া লোহার বিভিন্ন জিনিস নিয়ে যেতে থাকেন। আমরা বাধা দিলে তাদেরই একজন আগুন লাগিয়ে দেন।

এরআগে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রথম দফা কারখানায় লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। পরে দ্বিতীয় দফায় ২৫ আগস্ট আগুন দেয় দুর্বৃত্তরা। টানা ৩২ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ফাঁসির আসামির বদলে কারাভোগ, জামিনে মুক্ত সেই সোনা মিয়া

কক্সবাজার জেলা কারাগারের জেলারের দায়িত্বে থাকা দেলোয়ার জাহান বলেন, গতকাল (বৃহস্পতিবার) বিকেল ৪টার পর সোনা মিয়ার জামিননামা কারাগারে পৌঁছালে বিষয়টি আইজি প্রিজনসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে অবহিত করা হয়। প্রয়োজনীয় যাচাই-বাছাই ও আনুষ্ঠানিকতা শেষে আজ সোনা মিয়াকে মুক্তি দেওয়া হয়েছে।

৭ ঘণ্টা আগে

পরিত্যক্ত পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল ২ বোনসহ ৩ শিশুর

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, জুমার নামাজের আগে বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে নেমেছিল ফাহিমা, লামিয়া ও সুলতানা। একপর্যায়ে তারা বাগানের ভেতরের গভীর ওই পুকুরের পানিতে ডুবে যায়। খবর পেয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তিন শিশুকে মৃত ঘোষণা করেন।

৮ ঘণ্টা আগে

সীতাকুণ্ডের শিপইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ মৃত্যু বেড়ে ৮

নিহত শ্রমিকদের মধ্যে চারজনের নাম-পরিচয় জানতে পেরেছে আইনশৃঙ্খলা বাহিনী। তারা হলেন— সানি জলদাস (২২), পলাশ জলদাস (২৭), মনসুর আলী (৪০) ও নাসির উদ্দিন (৩৮)। চারজনই ভাটিয়ারী এলাকায় বসবাস করতেন। এর মধ্যে মনসুর ও নাসির সম্পর্কে আপন ভাই।

৯ ঘণ্টা আগে

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাস ছড়িয়ে’ ৩ শ্রমিকের মৃত্যু

সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার আল মামুন গণমাধ্যমকে জানান, ফেরদৌস স্টিল শিপইয়ার্ডে তিন শ্রমিক নিহত হয়েছেন। খবর পেয়ে তারা শিপইয়ার্ডের ভেতরে কাজ করছেন, সেখানে উদ্ধারকাজ চলছে। উদ্ধার অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

১২ ঘণ্টা আগে