রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরি পারের অপেক্ষায় রয়েছে ছোট বড় শতাধিক যানবাহন। এতে ঈদ শেষে কর্মস্থলমুখী যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। শুক্রবার (২১ জুন) দুপুরের পর থেকে দৌলতদিয়া ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে মহাসড়কের দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ পর্যন্ত শতাধিক যাত্রীবাহী পরিবহনের দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে।
ফরিদপুরের বোয়ালমারী থেকে ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনের যাত্রী ইখলাস শেখ বলেন, ঈদে বাড়ি গেছি ভোগান্তি ছাড়াই। তবে ফেরার পথে এমন ভোগান্তিতে পড়তে হবে ভাবিনি। প্রায় দুই ঘণ্টা ধরে আমাদের বাস দাঁড়িয়ে আছে। আরও কত সময় লাগবে বুঝতে পারছি না।
চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা ঢাকাগামী রয়েল এক্সপ্রেস পরিবহনের যাত্রী সুমাইয়া শিমু বলেন, এক ঘণ্টা ধরে গাড়ির মধ্যে বসে আছি। গাড়ির যে ফ্যান আছে সেটাও নষ্ট। এভাবে আর কত সময় থাকতে হবে আল্লাহই জানেন।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক(বাণিজ্য) মো. সালাহউদ্দিন বলেন, ঈদের ছুটির পর মানুষ আবার কর্মস্থলে যাচ্ছে। পদ্মার পানি দ্রুত বৃদ্ধির ফলে ঘাটে ফেরি ভিড়তে সময় লাগছে। গাড়ির সংখ্যা বেশি হওয়ায় গাড়িগুলো নদী পারের অপেক্ষা করছে। তবে যাত্রী ও যানবাহন পারাপার নির্বিঘ্ন করতে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ১৮টি ফেরি ও ২০টি লঞ্চ চলাচল করছে।

শনিবার (২৭ জুন) ভোর ৩টার দিকে হবিগঞ্জ ব্যাটালিয়নের তেলিয়াপাড়া বিওপির অধীন ১৯৮২ নম্বর মেইন পিলারের ১১-এস সাব-পিলারসংলগ্ন সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
৯ ঘণ্টা আগে
শুক্রবার (২৬ জুন) গভীর রাতে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি গ্রামে ওয়ারেন্টভুক্ত আসামি রাশেদুল ইসলাম ওরফে রাশেদকে গ্রেপ্তার করতে যায় পুলিশ। বেলাল হোসেনের ছেলে রাশেদের বিরুদ্ধে চুরিসহ বিভিন্ন অপরাধে একাধিক ওয়ারেন্ট রয়েছে।
১১ ঘণ্টা আগে
বিকেল ৫টার পর বাংলাবাজার থেকে আশুরার একটি মিছিল বের হয়। মিছিলটি বাংলাবাজার বাটা ক্রসিং পার হওয়ার সময় একদল দুর্বৃত্ত আশুরার মিছিলে থাকা এক তরুণকে ধাওয়া করে। একপর্যায়ে ভুক্তভোগী পাশের একটি মার্কেটে ঢুকে পড়েন। সেখানেই দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।
১ দিন আগে
পবিত্র আশুরা উপলক্ষ্যে আজ শুক্রবার অনুষ্ঠিত হচ্ছে ঐতিহ্যবাহী ‘নিশান গাস্ত’। কারবালার শোক, ত্যাগ, সত্য ও ন্যায়ের আদর্শকে ধারণ করে প্রায় দুই শতাব্দী ধরে নিজস্ব রীতি ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এ শোকানুষ্ঠান পালিত হয়ে আসছে, যা দেশের অন্যান্য অঞ্চলের মহররম পালনের ধরন থেকে অনেকটাই স্বতন্ত্র।
১ দিন আগে