প্রতিবেদক, রাজনীতি ডটকম

নেত্রকোণায় ভারী বর্ষণ ও উজানের ঢলে প্রধান নদ-নদীগুলোর পানি আবারও বাড়ছে। উব্ধাখালি নদীর পানি কলমাকান্দা পয়েন্টে বিপদসীমার ০.১৪ সেন্টিমিটার উপর দিয়ে বইছে। এতে নদীর পানি নিম্নাঞ্চলে ঢুকে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।
নেত্রকোণা জেলা পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে, জেলার সীমান্ত উপজেলা কলমাকান্দায় আজ সোমবার (১ জুলাই) সকাল নাগাদ উব্ধাখালি নদীর পানি বিপদসীমার ০.১৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে নিম্নাঞ্চলের বাসা বাড়িতে এখনও পানি না ঢুকলেও বৃষ্টি অব্যাহত থাকায় বন্যার আশঙ্কা বৃদ্ধি পাচ্ছে। অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে জেলার প্রধান নদ-নদী কংশ, সোমেশ্বরী, মগড়া ও ধনু নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকলেও বিপদসীমা ছাড়ায়নি।
নেত্রকোণা জেলা প্রশাসক (ডিসি) শাহেদ পারভেজ বলেন, নদীর পানি বৃদ্ধি পেলেও এখন পর্যন্ত জেলার বাড়ি-ঘরে পানি ঢোকেনি। তবে পানি বৃদ্ধিতে বন্যার আশঙ্কা থাকলেও তা মোকাবিলার জন্য সব প্রস্তুতি রয়েছে।
এদিকে, আজ সোমবার (১ জুলাই) আবহাওয়া অফিসের এক বিজ্ঞপ্তি থেকে জানা যায়, আজ সোমবার সকাল ৬টা পর্যন্ত নেত্রকোণায় ৫৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গতকাল রোববারও এ জেলায় ৪৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টিপাতের এ প্রবণতা আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

কক্সবাজার জেলা কারাগারের জেলারের দায়িত্বে থাকা দেলোয়ার জাহান বলেন, গতকাল (বৃহস্পতিবার) বিকেল ৪টার পর সোনা মিয়ার জামিননামা কারাগারে পৌঁছালে বিষয়টি আইজি প্রিজনসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে অবহিত করা হয়। প্রয়োজনীয় যাচাই-বাছাই ও আনুষ্ঠানিকতা শেষে আজ সোনা মিয়াকে মুক্তি দেওয়া হয়েছে।
১৩ ঘণ্টা আগে
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, জুমার নামাজের আগে বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে নেমেছিল ফাহিমা, লামিয়া ও সুলতানা। একপর্যায়ে তারা বাগানের ভেতরের গভীর ওই পুকুরের পানিতে ডুবে যায়। খবর পেয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তিন শিশুকে মৃত ঘোষণা করেন।
১৪ ঘণ্টা আগে
নিহত শ্রমিকদের মধ্যে চারজনের নাম-পরিচয় জানতে পেরেছে আইনশৃঙ্খলা বাহিনী। তারা হলেন— সানি জলদাস (২২), পলাশ জলদাস (২৭), মনসুর আলী (৪০) ও নাসির উদ্দিন (৩৮)। চারজনই ভাটিয়ারী এলাকায় বসবাস করতেন। এর মধ্যে মনসুর ও নাসির সম্পর্কে আপন ভাই।
১৫ ঘণ্টা আগে
সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার আল মামুন গণমাধ্যমকে জানান, ফেরদৌস স্টিল শিপইয়ার্ডে তিন শ্রমিক নিহত হয়েছেন। খবর পেয়ে তারা শিপইয়ার্ডের ভেতরে কাজ করছেন, সেখানে উদ্ধারকাজ চলছে। উদ্ধার অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।
১৮ ঘণ্টা আগে