সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ গ্রেপ্তার

প্রতিবেদক, রাজনীতি ডটকম

সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদকে মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

উত্তরা ১০ নম্বর সেক্টর থেকে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে তাকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান।

তিনি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে উত্তরায় ছাত্র-জনতা হত্যার ঘটনায় তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় তিনটি হত্যা মামলা রয়েছে। সেসব মামলায় তাকে তার নিজ বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান এ কর্মকর্তা৷

উপাধ্যক্ষ আব্দুস শহীদ মৌলভীবাজার-৪ আসনে আওয়ামী লীগের সাতবারের নির্বাচিত সংসদ সদস্য।

১৯৯১ সাল থেকে শুরু করে সর্বশেষ ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচন এমপি হিসেবে নির্বাচিত হন তিনি। পরে কৃষিমন্ত্রীর দায়িত্ব পান।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

চাটমোহরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ৮

আহতদের মধ্যে হরিপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবলুর রহমান (৪৮), ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান (৪০), ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আব্দুল মজিদ (৫৭) এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাহাত হোসেনের (২৫) নাম জানা গেছে।

১ দিন আগে

পাচারের ‘নিরাপদ রুট’ নড়াইল মাদকে সয়লাব

স্থানীয়দের দাবি, দ্রুত অর্থ উপার্জনের আশায় অনেক নারীও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছেন। বর্তমানে মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের অবস্থা ‘বজ্র আঁটুনি ফসকা গেরো’র মতো হয়ে দাঁড়িয়েছে। আগের মতো রাতভর পুলিশি টহল বা মাদক পাচারের রুটে নিয়মিত চেকপোস্টও দেখা যায় না। ফলে জেলার বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার ঘটেছে।

১ দিন আগে

লক্ষ্মীপুরে আহত আরেক বোনের মৃত্যু, মারা গেছে ঘাতকও

লক্ষ্মীপুরের রায়পুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় গুরুতর আহত মেজো মেয়ে নাফিজা আক্তার ইকরা (১৭) চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে মারা গেছে। এ নিয়ে একই পরিবারের মা ও তিন মেয়ের সবাই মারা গেল। পরিবারে এখন বেঁচে আছে শুধু একমাত্র ছেলে।

২ দিন আগে

সাপাহার সীমান্তে শূন্যরেখায় থাকা ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

নওগাঁর সাপাহার সীমান্তের শূন্যরেখায় থাকা ৯ জনকে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ধারণা করছে, পুশইনে ব্যর্থ হয়ে গতকাল বুধবার রাতের কোনো এক সময়ে তাদের ফিরিয়ে নেওয়া হয়েছে।

২ দিন আগে