শিক্ষার্থীর মুখ চেপে ধরা সেই ওসি বরখাস্ত

প্রতিবেদক, রাজনীতি ডটকম

কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীর মুখ চেপে ধরা শাহবাগ থানার পরিদর্শক (ওসি, অপারেশন) মো. আরশাদ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রবিবার (১৮ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে, পুলিশ একটি সুশৃঙ্খল বাহিনী। এই বাহিনীর একজন সদস্য হওয়া সত্ত্বেও আরশাদের অপেশাদার কর্মকাণ্ডে পুলিশের কার্যক্রম সম্বন্ধে জনসমক্ষে বিরূপ ধারণার সৃষ্টি হয়েছে। পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এর পরিপ্রেক্ষিতে আরশাদকে সাময়িক বরখাস্ত করা হলো।

এর আগে গত ৩১ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালনকালে ঢাকার নিউ মডেল ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাহিদুল ইসলামের মুখ চেপে ধরেছিলেন ওসি আরশাদ। পরে সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনা হয়।

জানা যায়, শিক্ষার্থী নাহিদুল সেদিন শতাধিক মানুষের র‍্যালি নিয়ে হাইকোর্টের ঈদগাহ গেটের সামনে এলে পুলিশ তাদের পথ রোধ করে। কয়েকজনকে আটকও করে। তখন তারা স্লোগান দিচ্ছিলেন। এ সময় দুজন পুলিশ সদস্য তাকে টেনে নিয়ে যেতে থাকেন ও একজন পুলিশ তার মুখ চেপে ধরেন।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

তাজিয়া মিছিল থেকে তরুণকে ধাওয়া, বিপণিবিতানে কুপিয়ে হত্যা

বিকেল ৫টার পর বাংলাবাজার থেকে আশুরার একটি মিছিল বের হয়। মিছিলটি বাংলাবাজার বাটা ক্রসিং পার হওয়ার সময় একদল দুর্বৃত্ত আশুরার মিছিলে থাকা এক তরুণকে ধাওয়া করে। একপর্যায়ে ভুক্তভোগী পাশের একটি মার্কেটে ঢুকে পড়েন। সেখানেই দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।

১ দিন আগে

অষ্টগ্রামে হাবেলি বাড়িতে ১৯১ বছরের ঐতিহ্যের মহররম, আজ ‘নিশান গাস্ত’

পবিত্র আশুরা উপলক্ষ্যে আজ শুক্রবার অনুষ্ঠিত হচ্ছে ঐতিহ্যবাহী ‘নিশান গাস্ত’। কারবালার শোক, ত্যাগ, সত্য ও ন্যায়ের আদর্শকে ধারণ করে প্রায় দুই শতাব্দী ধরে নিজস্ব রীতি ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এ শোকানুষ্ঠান পালিত হয়ে আসছে, যা দেশের অন্যান্য অঞ্চলের মহররম পালনের ধরন থেকে অনেকটাই স্বতন্ত্র।

১ দিন আগে

লক্ষ্মীপুরে মা ও ৩ মেয়েকে হত্যার ঘটনায় অজ্ঞাতদের নামে মামলা

লক্ষ্মীপুরের রায়পুরে একটি বাসায় ঢুকে মা ও তিন মেয়েকে হত্যার ঘটনায় মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে নিহত পরিবারের একমাত্র ছেলে জুনাইদ ইসলাম সিফাত অজ্ঞাত পরিচয়দের আসামি করে মামলাটি দায়ের করেন।

১ দিন আগে

পদ্মার চরে সংঘর্ষ, গুলিতে বিএনপি কর্মী নিহত

নিহত মঞ্জু শেখ সদর উপজেলার আড়িয়া গোহাইলবাড়ি এলাকার দারোগ শেখের ছেলে। তিনি সুজানগর উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ আব্দুর রউফ এবং চরতারাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শেখ রহমত আলীর আপন ভাতিজা।

১ দিন আগে