ফরিদপুরে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে মাদক মামলায় মুকুল মোল্লা ওরফে অভি (২৫) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও চার মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (৫ মে) দুপুরের দিকে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় দেন।

সাজাপ্রাপ্ত আসামির মুকুল মোল্লা ওরফে অভি জেলার বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের ডোবরা গ্রামের মৃত আব্দুল লতিফ মোল্লার ছেলে। রায় ঘোষণার সময় আসামি অভি আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ পাহারায় তাকে কারাগারে পাঠানো হয়।

আদালত সূত্রে জানা গেছে, র‍্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের একটি অভিযানিক দল ২০২০ সালের ২৬ সেপ্টেম্বর রাতে ফরিদপুর শহরের রঘুনন্দনপুরের একটি ভাড়া ফ্ল্যাট বাসা থেকে অভিকে গ্রেপ্তার করে। সে সময় বাসাটি থেকে সাড়ে ৬ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

এ ঘটনায় র‍্যাব-৮ এর ডিএডি ইসরাফিল আমীন মুকুল মোল্লা ওরফে অভির বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) সামসুল আলম ওই বছরের ৭ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। এ মামলায় বাদীসহ ১২ জন সাক্ষীর মধ্যে আটজন সাক্ষী দেন।

রায়ের সত্যতা নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট নবাব আলী মৃধা বলেন, মামলার দীর্ঘ সাক্ষ্য শুনানি শেষে রোববার এ রায় দেন আদালত। এ রায়ে দেশে আইনের শাসন প্রতিষ্ঠার পথ সুগম হবে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ফাঁসির আসামির বদলে কারাভোগ, জামিনে মুক্ত সেই সোনা মিয়া

কক্সবাজার জেলা কারাগারের জেলারের দায়িত্বে থাকা দেলোয়ার জাহান বলেন, গতকাল (বৃহস্পতিবার) বিকেল ৪টার পর সোনা মিয়ার জামিননামা কারাগারে পৌঁছালে বিষয়টি আইজি প্রিজনসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে অবহিত করা হয়। প্রয়োজনীয় যাচাই-বাছাই ও আনুষ্ঠানিকতা শেষে আজ সোনা মিয়াকে মুক্তি দেওয়া হয়েছে।

১৬ ঘণ্টা আগে

পরিত্যক্ত পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল ২ বোনসহ ৩ শিশুর

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, জুমার নামাজের আগে বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে নেমেছিল ফাহিমা, লামিয়া ও সুলতানা। একপর্যায়ে তারা বাগানের ভেতরের গভীর ওই পুকুরের পানিতে ডুবে যায়। খবর পেয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তিন শিশুকে মৃত ঘোষণা করেন।

১৭ ঘণ্টা আগে

সীতাকুণ্ডের শিপইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ মৃত্যু বেড়ে ৮

নিহত শ্রমিকদের মধ্যে চারজনের নাম-পরিচয় জানতে পেরেছে আইনশৃঙ্খলা বাহিনী। তারা হলেন— সানি জলদাস (২২), পলাশ জলদাস (২৭), মনসুর আলী (৪০) ও নাসির উদ্দিন (৩৮)। চারজনই ভাটিয়ারী এলাকায় বসবাস করতেন। এর মধ্যে মনসুর ও নাসির সম্পর্কে আপন ভাই।

১৮ ঘণ্টা আগে

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাস ছড়িয়ে’ ৩ শ্রমিকের মৃত্যু

সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার আল মামুন গণমাধ্যমকে জানান, ফেরদৌস স্টিল শিপইয়ার্ডে তিন শ্রমিক নিহত হয়েছেন। খবর পেয়ে তারা শিপইয়ার্ডের ভেতরে কাজ করছেন, সেখানে উদ্ধারকাজ চলছে। উদ্ধার অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

২১ ঘণ্টা আগে