সন্তানকে পিটিয়ে হত্যায় বাবা আটক

প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীতে জুবায়ের (৮) নামে এক শিশুকে পিটিয়ে হত্যা করেছে বাবা সেলিম মিয়া পুলিশ।এ ঘটনায় বাবা সেলিম মিয়াকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ জুলাই) বিকেলে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান এ তথ্য নিশ্চিত করেন।

ওসি জানান, জুবায়ের তার বাবা সেলিম মিয়ার সঙ্গে পল্লবীর সেকশন ১১ পলাশ নগর এলাকায় বসবাস করতো। কিছুদিন আগে সেলিমকে তালাক দেন তার স্ত্রী। হয়ত কোনো কারণে উত্তেজিত হয়ে বুধবার রাতে জুবায়েরকে মারধর করেন সেলিম। এতে জুবায়ের অসুস্থ হয়ে পড়ে।

বিষয়টি জানাজানি হলে প্রতিবেশীদের চাপের মুখে সেলিম তার সন্তানকে বৃহস্পতিবার সকালে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জুবায়েরের মৃত্যু হয়। পুলিশ খবর পেয়ে দুপুর ১২টার দিকে হাসপাতালে যায়। সেখান থেকে জুবায়েরের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

ওসি অপূর্ব হাসান আরও বলেন, বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের শুরুতে সেলিম তার ছেলে জুবায়েরকে মারধরের বিষয়টি অস্বীকার করেন। কিন্তু জুবায়েরের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। সেলিমের গ্রামের বাড়ি নরসিংদী সদর উপজেলা এলাকায়।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ফাঁসির আসামির বদলে কারাভোগ, জামিনে মুক্ত সেই সোনা মিয়া

কক্সবাজার জেলা কারাগারের জেলারের দায়িত্বে থাকা দেলোয়ার জাহান বলেন, গতকাল (বৃহস্পতিবার) বিকেল ৪টার পর সোনা মিয়ার জামিননামা কারাগারে পৌঁছালে বিষয়টি আইজি প্রিজনসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে অবহিত করা হয়। প্রয়োজনীয় যাচাই-বাছাই ও আনুষ্ঠানিকতা শেষে আজ সোনা মিয়াকে মুক্তি দেওয়া হয়েছে।

১২ ঘণ্টা আগে

পরিত্যক্ত পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল ২ বোনসহ ৩ শিশুর

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, জুমার নামাজের আগে বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে নেমেছিল ফাহিমা, লামিয়া ও সুলতানা। একপর্যায়ে তারা বাগানের ভেতরের গভীর ওই পুকুরের পানিতে ডুবে যায়। খবর পেয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তিন শিশুকে মৃত ঘোষণা করেন।

১৩ ঘণ্টা আগে

সীতাকুণ্ডের শিপইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ মৃত্যু বেড়ে ৮

নিহত শ্রমিকদের মধ্যে চারজনের নাম-পরিচয় জানতে পেরেছে আইনশৃঙ্খলা বাহিনী। তারা হলেন— সানি জলদাস (২২), পলাশ জলদাস (২৭), মনসুর আলী (৪০) ও নাসির উদ্দিন (৩৮)। চারজনই ভাটিয়ারী এলাকায় বসবাস করতেন। এর মধ্যে মনসুর ও নাসির সম্পর্কে আপন ভাই।

১৪ ঘণ্টা আগে

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাস ছড়িয়ে’ ৩ শ্রমিকের মৃত্যু

সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার আল মামুন গণমাধ্যমকে জানান, ফেরদৌস স্টিল শিপইয়ার্ডে তিন শ্রমিক নিহত হয়েছেন। খবর পেয়ে তারা শিপইয়ার্ডের ভেতরে কাজ করছেন, সেখানে উদ্ধারকাজ চলছে। উদ্ধার অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

১৭ ঘণ্টা আগে