প্রতিবেদক, রাজনীতি ডটকম

জাতীয় সংসদের হুইফ নির্বাচিত হওয়ায় এডভোকেট সানজিদা খানমক শুভেচ্ছা ও ফুলের মালা দিয়ে বরণ করে নিয়েছেন শ্রীনগর উপজেলার আওয়ামী লীগের নেতাকর্মী ও তার নিজ এলাকার জনতা।
গত ১৫ মার্চ সকাল ১১টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগরে আগমণ উপলক্ষ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী তোফাজ্জল হোসেনের নেতৃত্বে নেতাকর্মীরা এ্যাডভোকেট সানজিদা খানমকে স্বাগত জানান। পরে শ্রীনগর ডাকবাংলোর সামনে উপজেলা প্রশাসন তাকে সন্মাননা প্রদান করে।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোশারেফ হুসাইন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মো. তোফাজ্জল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান জিঠু, মুন্সীগঞ্জ জেলা পরিষদের সদস্য, প্যানেল চেয়ারম্যান এম মাহবুব উল্লাহ কিসমত, রাঢ়িখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক খান বারী, ভাগ্যকুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম একুল খান, রাঢ়িখাল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হানিফ বেপারী, রাঢ়িখাল ইউনিয়ন পরিষদের সদস্য আবুল কালাম, ভাগ্যকুল ইউনিয়ন পরিষদের সদস্য পারভেজ কবীরসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
পরে দুপুর ১২ টার দিকে জাতীয় সংদস হুইপ এ্যাডভোকেট সানজিদা খানম শ্রীনগর উপজেলার রাঢ়িখাল ইউনিয়নের কবুতরখোলা তার গ্রামে বাবার কবর জিয়ারত করেন।
উল্লেখ্য, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য এ্যাডভোকেট সানজিদা খানম সংরক্ষিত নারী আসনে দ্বাদশ সংসদের সদস্য নির্বাচিত হন। গত ৩ মার্চ তিনি জাতীয় সংসদের হুইপ নিযুক্ত হয়েছেন।

প্রতিবেশীরা জানান, কনিকার বাড়ি পাশের ঢাকা জেলার ধামরাই উপজেলার ঝুরঝুরিয়া গ্রামে। বছর বছর ছয়েক আগে প্রেমের সম্পর্ক থাকা রাজীবের সঙ্গে তার বিয়ে হয়। তবে বিয়ের পর থেকেই তাদের মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই ছিল। বৃহস্পতিবার রাতেও তাদের মধ্যে ঝগড়া হলে রাজীব বাড়ি ছেড়ে বেরিয়ে যান।
১৭ ঘণ্টা আগে
কক্সবাজার জেলা কারাগারের জেলারের দায়িত্বে থাকা দেলোয়ার জাহান বলেন, গতকাল (বৃহস্পতিবার) বিকেল ৪টার পর সোনা মিয়ার জামিননামা কারাগারে পৌঁছালে বিষয়টি আইজি প্রিজনসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে অবহিত করা হয়। প্রয়োজনীয় যাচাই-বাছাই ও আনুষ্ঠানিকতা শেষে আজ সোনা মিয়াকে মুক্তি দেওয়া হয়েছে।
১৭ ঘণ্টা আগে
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, জুমার নামাজের আগে বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে নেমেছিল ফাহিমা, লামিয়া ও সুলতানা। একপর্যায়ে তারা বাগানের ভেতরের গভীর ওই পুকুরের পানিতে ডুবে যায়। খবর পেয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তিন শিশুকে মৃত ঘোষণা করেন।
১৮ ঘণ্টা আগে
নিহত শ্রমিকদের মধ্যে চারজনের নাম-পরিচয় জানতে পেরেছে আইনশৃঙ্খলা বাহিনী। তারা হলেন— সানি জলদাস (২২), পলাশ জলদাস (২৭), মনসুর আলী (৪০) ও নাসির উদ্দিন (৩৮)। চারজনই ভাটিয়ারী এলাকায় বসবাস করতেন। এর মধ্যে মনসুর ও নাসির সম্পর্কে আপন ভাই।
১৯ ঘণ্টা আগে